হিমালয়া ফেসওয়াস ব্যবহারের জন্য আমার ত্বক এ কালো দাগ পড়েছে?
3 Answers
স্কিনের যেসব জায়গায় দাগ হয়েছে সেসব জায়গায় শসা,গোলাপ জল এবং মধু পেস্ট করে দিনে ২ বার ব্যবহার করুন। স্কিনে বরফ ব্যবহার করুন। ইনশাআল্লাহ ভাল ফল পাবেন। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ নিন। রোদে বার হবার সময় সানস্কিন লোশন ব্যবহার করবেন যতদিন না আপনার ত্বক এর এই সমস্যা নির্মুল হয়।
আপনি হিমালয়া ফেসওয়াশ ব্যবহার বন্ধ করুন। ত্বকের গর্ত ও দাগ দূর করতে নিম্নোক্ত কিছু কাজ করুন। - এক চিমটি হলুদ, ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন ব্যবহার করুন। আপনি ডাবের পানির সাথে মিশিয়ে নিতে পারেন। - আপনি ৪-৫ টি আমন্ড সারারাত ভিজিয়ে রেখে এটি গুঁড়া করে পেস্ট তৈরি করে এর সাথে বাটার মিল্ক বা মালাই ও বেসন মিশিয়ে এই প্যাক ত্বকে লাগান। ১০ -১২ মিনিট এই প্যাক ত্বকে রাখুব এরপর কিছুক্ষণ স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন।
এই ফেসওয়াস এরকমই এটি প্রথম ব্যবহার করে আমার মুখে ব্রণ বের হয়।আপনি এটার ব্যবহার বন্ধ করে দেন।যেসব জায়গায় সমস্যা সেখানে মধু দশ মিনিট লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন।এরকম এক সপ্তাহ করুন।তাছাড়াও আপনি লেবু লাগিয়ে রাখতে পারেন।তবে যেকোন একটা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy