২০১৯ সালে এইচএসসি দিব, ব্যাখ্যামূলক তথ্য দেখে অভিজ্ঞরা কিছু সঠিক পরামর্শ দিন?
এসএসসিতে আমার জিপিএ ৪.১৪ ছিল ২০১৭ সালে বিজ্ঞান থেকে।আমি ২০১৯ সালে এইচএসসি দিব।আমার SSC এর রেজাল্ট আশানুরুপ হয়নি। HSC তে আমি মানবিক নিয়েছিলাম অনেক ভালো করার আশায়। ইন্টার পরীক্ষার আর মাত্র ৯ মাস সামথিং কিছু আছে। আমি ভার্সিটিতে পড়তে চাই।অনেক ইচ্ছা। এজন্য ন্যূনতম যোগ্যতা কত পয়েন্ট থাকা লাগবে? আমি পড়তে বসলে আমার এসেসির জিপিএ নিয়ে খুব টেনশন হয়।খুব টেনশন।ফলে পড়তে পারিনা ভালো করে। আমার ইন্টারে কত পয়েন্ট হলে আমি সব ভার্সিটি এক্সাম দিতে পারবো? আমার কি সত্যিই টেনশনের কিছু আছে কি?যদি ইন্টারে ভালো করি তাহলে? এখন আমি কি কি করব?
2633 views
2 Answers
আপনি HSC তে 4.৫0+ পেলেই ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন।
এখনো আপনার হাতে অনেকটা সময় আছে। এই সময়টা কোনভাবেই নষ্ট করা যাবে না। নিয়মিত একটা রুটিন তৈরি করে পড়ুন। পড়ার সময় জিপিএ নিয়ে চিন্তামুক্ত থাকুন।
2633 views
Answered
তুমি এইচএসসি তে ৪.৫০+ করলেই মানবিক বিভাগ থেকে ঢাবিতে চান্স পাবে। এর থেকে খারাপ হলে ভেঙে পড়ার কারণ নাই। আগের থেকে একটু বেশি পড়তে হবে। আপনি যেহেতু মানবিকে সেহেতু ভর্তির প্রস্তুতির জন্য এখন থেকে ইংরেজি ও বাংলা বই ভালো করে পড় (এইচএসসি পরীক্ষায়ও কাজে লাগবে)।
ইতিহাস বইটা ভালো করে পড় তাহলে জিকের জন্য একটু হলেও এগিয়ে যাবা অন্যদের থেকে।
এখনও ৯মাস সময়। তাহলে ধরে নাও অনেক সময় আছে। কোনও রকম দুশ্চিন্তা করবা না। নিজেকে সান্ত্বনা দেও যে তুমি পারবা। পড়াশুনায় কোনো খামখেয়ালি না করে রুটিন মাফিক পড়।
2633 views
Answered