কুরআন শরীফ পুরোটা ১ বার পড়ার থেকে কি সুরা ইয়াসিন ১০ বার পড়া উত্তম?

১ বার ইয়াসিন সুরা পড়লে ১০ খতম কুরান পড়ার সওয়াব পাওয়া যায় অর্থাৎ ১০ বারে ১০০ খতমের সওয়াব । তাহলে কি পুরো কুরান ১বার পড়ার থেকে ১০ বার সুরা ইয়াসিন পড়া উত্তম ?
3097 views

5 Answers

কুরআন শরীফ পুরো এক বার পড়াই উত্তম এতে পুরা কুরআনের হক আদায় হবে।

3097 views Answered

কোরআন শরীফের খতমের সাথে কি কোন আমলের তুলনা চলে! খতমের মোজেজা বা গুরুত্ত অপরিসীম।  খতমের সাথে কোন কিছুর তুলনা চলে না।  কোরআনে ১১৪ টা সুরার মধ্যো সুরা ইয়াছিন ১টা। আর তাই সুরা ইয়াছিন তেলোয়াতের গুরুত্ত বুঝানোরর জন্য এক খতম নেকীর সমপরিমান  বোঝানো হয়েছে। বস্তুত যার যার স্থান তার তার কাছে তবে খতমই ষ্রেষ্ট 

3097 views Answered

পুরোটা পড়তে হবে কারণ আল্লাহ তায়ালা তো নির্দিষ্ট কোন সূরা পড়তে বলেননি তিনি পুরো কুরআন পড়তে বলেছেন

3097 views Answered

পুরা কুরআন পরার ছওয়াব হয় প্রকৃত সওয়াব৷ আর ইয়াসিন পরলে হয় অতিরিক্ত ছওয়াব৷ যেমন সুরায় ইখলাস তিনবার পরা৷

3097 views Answered

প্রথম কথা হলো একবার সূরা ইয়াসী পড়লে দশ খতম কুরআনের সাওয়াব পাওয়া যায় মর্মে হাদীসটি সর্বসম্মতিক্রমে যয়ীফ। কেউ কেউ তো জাল বলে অভিহিত করেছেন। তবে যদি ধরে নেয়া হয় হাদীসটি প্রমাণিত তবে এর ব্যাখ্যা হলো, তাতে দশ খতম কুরআনের রূপক সাওয়াব পাওয়া যাবে। প্রকৃত অর্থে দশবার কুরআন পাঠ করলে যে সাওয়াব পাওয়া যাবে প্রকৃত সে সাওয়াব পাওয়া যাবে না। এখানে হাদীসটি মূলত উপমামূলক। সে বাঘের বাচ্চা অর্থ সত্যিকারার্থেই সে বাগের বাচ্চা নয়। সুতরাং দশবার সূরা ইয়াসীন পাঠ থেকে একবার পুর্ণ কুরআন পাঠ করাই শ্রেয় হবে।

3097 views Answered

Related Questions

Next steps