আমিন জরে বলবো না আস্তে হাত কোথায় বাঁধব?
আসসালামু আলাইকুম।
আমি ইউটিউব এ অনেক ভিডিও দেখলাম কেউ বলে " আমিন " জরে বলতে কেঊ বলে " আমিন " আস্তে বলতে ? আসলে আমি করবো টা কি ??
আমাদের গ্রামের মসজিদে আমিন জরে বলা হয় কিন্তু আমি এখন শহরে থাকি , এইখানের মসজিদে আমিন জরে বলে না ? হাত রাখে নাভির নিচে দান হাতের কব্জি বাম হাতের কব্জির উপর , তাই আমাকে সেইটা করতে হয় । আমাদের গ্রামে হাত বাধত নাভির উপরে ।
আমার প্রশ্ন হল নবী (সাঃ) কি জরে আমিন বলতেন না আস্তে ?? এবং নবী (সাঃ) কোথায় হাত বাঁধতেন? কোথায় হাত বাধলে নামাজ হবে এবং আমিন জরে না বল্লে কি নামাজ হবে না ?
3016 views
3 Answers
হানাফী মাজহাব মতে আমিন আস্তে বলতে হবে, এবং হাত নাভির নীচে বাধবে। হযরত ওয়াইল ইবনে হুজর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নীচে রাখতে দেখেছি। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ৩৯৫৯। এর সনদ সহীহ।
3016 views
Answered
আমিন উচ্চসরে বলার হাদিস অস্পষ্ট৷ নিম্নসরে বলার হাদিস স্পষ্ট৷ আর হাত নাভীর উপরে বাধার হাদিস রহিত হয়েছে৷ যেমন কবর যিয়ারতের হাদিস রহিত হয়েছে৷ বিস্তারিত জানতে আপনি মুফতি রফিকুল ইসলাম আলমাদানীর পিডিএফ বইগুলো ডাউনলোড করে দেখতে পারেন৷
3016 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy