ইফতার সময়ের পূর্বে ইফতার করলে কি রোজা হবে?
3 Answers
সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। (সহীহ বুখারী। হাদিস নম্বরঃ ১৯৫৭ মুসলিম হাদিস নম্বর ১০৯৮) হাদীসে জলদি ইফতার করার জন্য খুব তাগিদ দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। চোখে সূর্যাস্ত দেখে ইফতার করা যায়। আগের যুগেতো ঘড়ি ছিলনা। যেদিন অন্ধকার হত তারা কিন্ত বসে থাকতো না। হাদিসে উল্লেখিত কল্যাণ লাভ করতে চাইলে সূর্যাস্তের সময় জেনে নিয়ে সাথে সাথেই ইফতার করতে হবে। সূর্যাস্ত হয়ে গেলেও ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদী ও নাসারাদের কাজ। (আবূ দাউদ ২২৫৩, ইবনু মাজাহ ১৬৯৮) হাদিসের মানঃ সহিহ। আপনাদের রোজা হবে। আল্লাহ্ ক্ষমাশীল ও দয়ালু।
আপনার জায়গার নাম বললে ভালো হতো। সাধারণত বাংলাদেশে সূর্য ডুবার ২,৩,৫ মিনিট পরে আযান দেয়। আপনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ইফতারের সময়সূচী টা দেখে নিন। যদি দেখেন ইফতার আগে হয়ে গেছে তাহলে এটার কাযা দিতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy