নামাজ বা রোজা শুরু করার আগে নিয়ত করা কি জরুরি?
3 Answers
নিয়ত মানে শুধু "নাওয়াইতুয়ান" না আপনি বাড়ি থেকে যে মসজিদে আসলেন নামাজ পড়ার উদ্দেশ্যে এটাই নিয়ত।
যা মুখে বলা জরুরি নয়।
নামাজ এর আগে আল্লাহু আকবার
করলে আল্লাহ পাপ দিবেনা। আপনার নামাজ
কবুল করবেন।
রোজার ক্ষেত্রেও একই নিয়ম।
নিশ্চয়ই আল্লাহ আপনার মনের খবর রাখেন।
১। নামাজের পূর্বে নিয়ত করা ফরজ। সুতরাং নামাজের পূর্বে নিয়ত করতে হবে। নিয়ত না করলে যেহেতু নামাজ হবে না তাই পাপ হবে। নিয়ত বিহীন যেহেতু নামাজই হয় না তাই তা কবুলও হবে না। ২। রোযার জন্য নিয়ত আবশ্যক। নিয়ত ব্যতিরেকে রোযা হবে না। এবার আসুন, কিভাবে নিয়ত করবো ? দেখুন নিয়ত মানে মনের ইচ্ছা। এর সাথে শব্দ বা উচ্চারণের কোনো সম্পর্ক নেই। আপনি কোন ওয়াক্তের কোন নামাজ পড়ছেন এটা আপনার মনে থাকলেই নিয়ত করা হয়ে গেলো। এর জন্য আরবী কিংবা বাংলা শব্দে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। বরং প্রয়োজন মনে করলে গুনাহ হবে। তদ্রূপ রোযার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সেহরী খাবার সময় বা রাতের কোনো অংশে যদি আপনার মনের ভিতরে পরের দিনের রোযা থাকার ইচ্ছাটি থাকে তবেই নিয়ত হয়ে গেলো। এর জন্য কোনো স্বতন্ত্র আয়োজন নেই।
সমুদয় কাজের কর্মফল নিয়তের উপর নির্ভর করে।নিয়ত ছাড়া নামাজ বা রোজা রাখলে তা আদায় বলে গন্য হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy