যারা জানেন প্রশ্নটির উত্তর দিন?

আমি আমার সিমে ডাচ্ বাংলা একাউন্ট খুললাম। একাউন্ট নাম্বার ১২ অংকের কেন?। প্রশ্ন হলো একাউন্টে ক্যাশ ইন করব বা ক্যাশ আউট করব তখন কি এই বার অংকের নাম্বার লাগবে? নাকি সিম নাম্বার (১১ অংক) লাগবে?
3009 views

6 Answers

১২ ডিজিটের যেটা সেটা হল আপনার একাউন্ট নাম্বার। আর যখন আপনি ক্যাশ ইন বা ক্যাশ আউট করবেন তখন ১১ ডিজিট বা সিম নাম্বার টি দিতে হবে। অবশ্য ১২ ডিজিটের টা দিলেও সমস্যা হবে না।

3009 views Answered

ডাচ বাংলায় আপনার নাম্বারে যে অংকের সংখ্যাটি যোগ হয়েছে এটি কোড নাম্বার,ক্যাশ আউট করার সময় এই নাম্বার টি লাগবে

3009 views Answered

ডাচ বাংলা একাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল ফোন নাম্বারটির সাথে অতিরিক্ত একটা ডিজিট যুক্ত হবে, এটিই হল চেক ডিজিট। চেক ডিজিট ভুল একাউন্ট নাম্বার প্রদানের সম্ভাবনা দূর করে আপনাকে ভুল একাউন্টে টাকা পাঠানো বা জমাদান থেকে রক্ষা করবে। আপনার একাউন্টে যখন ক্যাশ ইন, বা ক্যাশ আউট করবেন তখন এই বার অংকের নাম্বার লাগবে। এজেন্ট হতে একাউন্টে যখন ক্যাশ ইন করবেন তখন ১১ ডিজিট হলেও হবে। তবে ১২ ডিজিট দিলে ভুল হলেও অন্য নাম্বারে টাকা যাবেনা।

3009 views Answered

ডাচ বাংলা ব্যাংকে রকেট  একাউন্ট খুললে ফোন নাম্বারের শেষে একটি অতিরিক্ত সংখ্যা যোগ হয়।এটি হলো একাউন্ট নাম্বার ।এই নাম্বার সবক্ষেত্রে ব্যবহার করতে হবে ।যেমন ক্যাশ ইন,ক্যাশ আউট।

3009 views Answered

উক্ত ডিজিটটি অতিরিক্ত হিসেবে একাউন্ট খোলার সময় থাকে ।তবে মানুষের ক্ষেত্রে কি হয় তা জানি না কিন্তু আমার ক্ষেত্রে ক্যাশ ইন বা ক্যাশ আউট এর ক্ষেত্রে ঐ অতিরিক্ত ডিজিটটির কোন ব্যবহার করিনি। তাই আমি মনে করি আপনার ক্ষেত্রেও ঐ ডিজিটটির কোন ব্যবহার করতে হবে না

3009 views Answered

১২ অঙ্কের নাম্বার ই লাগবে।

3009 views Answered

Related Questions

Next steps