মানসিক ভাবে বিপর্যস্থ!?
1 Answers
আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা ভাল নেই। পরিবারের আর্থিক কষ্টের মধ্যে থেকেও যে আপনি এই পর্যন্ত পড়ালেখা চালিয়ে এসেছেন সেটা আমি মনে করি,অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথমে বলি, এ বয়সটাতে পরিবারের সদস্যদের কাছ থেকে আশানুরুপ আচরণ হয়ত পাবেন না। মাঝে মাঝে মনে হতে পারে তারা আপনাকে যেন মূল্যায়ন করছে না। কিন্তু ভাই মনে রাখবেন তারাই কিন্তু আপনার সবচেয়ে আপনজন। আজ আপনার কিছু হলে তারাই সবার আগে পাশে দাঁড়াবে। আপনি এইচএসসি দিয়েছেন। আর মাত্র কয়েক মাস পরেই ভার্সিটি পরীক্ষা। তাহলে ভাবুন আপনি এতদিন কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছেন,তাহলে আর কয়েকদিনের ব্যবধানেই কি আপনার স্বপ্নকে ভেঙ্গে যেতে দিবেন? আপনি যদি কোন টিউশনি না পান তাহলে একটা আশার কথা বলি। সেটা হল আমি অনেক ভাইদের ব্লগ পড়েছি যারা কোনরুপ কোচিং করা ছাড়াই ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তবে তারা এই সয়টাকে মোক্ষমভাবে কাজে লাগিয়েছিলেন। আপনিও মানসিকভাবে তৈরি হয়ে যান। সর্বশেষ,যে জিনিসটা জেনে খারাপ লাগলো-আপনার সুইসাইড করার টেন্ডেসি। আপনি নিজেকে প্রশ্ন করুন এতে আদৌ কি কোন সমস্যার সমাধান হবে? আমি আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি-জীবন রঙ বদলায়। আপনার দুঃখ আপনার সারাজীবনের ছায়াসঙ্গী না , কিন্তু আবশ্যই আপনার আজকের পথচলার অনুপ্রেরণা। জীবনে কত অভিজ্ঞতাই তো বাকি! হয়ত প্রিয় মানুষের মুখে প্রিয় কথা শোনার অভিজ্ঞতা... কিংবা আর যাই হোক না কেন আপনার নিজের জন্য হলেও আপনাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। সবেমাত্র পরীক্ষা শেষ করলেন।দুশ্চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলুন। দুই একদিন বিশ্রাম নিয়ে ভার্সিটির জন্য বাসাতেই প্রিপারেশন নেয়া শুরু করে দিন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy