তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে ভালোবাসা রক্ষার জন্য সঠিক সিধান্ত নিতে সাহায্য করুন ?
3 Answers
পুরোটাই পড়লাম।এতটুকুই বলবো এরকম মেয়ে এখন পাওয়া যায়না।আপনাকে ওয়েটিং এ রেখেই অনেক কিছু করতে পারে এখনকার মেয়েরা।আর এই মেয়েটির জিবনের কিছু বাস্তব অভিঞ্জতা,যা সে আপনার সাথে শেয়ার না করার কারনে ধুকে ধুকে মরছিলো,হয়ত আপনাকে সত্যটা বলার কারনে নিজেকে এখন সে হালকা মনে করছে।ও বার বার ভুল স্বীকার করছে,সুতরাং তাকে মনে নেয়াটাই ভালো হবে।কেননা এখন যেকোন মেয়ের সাথে প্রেম করে তার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখবেন যে,এর চাইতে খারাপ কিছু হয়ে গেছে।কি করবেন তখন?? আর আপনিও তাকে খুব ভালোবাসেন এটা নিজেই প্রকাশ করলেন,তাহলে তাকে কষ্ট দিয়ে আর কি করবেন? নিজের ভালোবাসার মানুষের একটু আধটু অপরাধ মেনে নিতেই হয়।আর এই মেয়েটা কতটা সত্যবাদী তা বোঝার চেষ্টা করুন।আর যদি কোনো ভাবেই তাকে নিজের সাথে মানাতে না পারেন তাহলে একেবারে নিষেধ করে দিন।এতে দুজনারই ভালো হবে।
পুরোটাই পড়লাম। ভাই আপনার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু আমি ১০০% শিওর মেয়েটা খুব ভালো। আপনার জীবনে হয়তো বড় কোন ভালো কাজ করেছিলেন যার জন্য এরকম একটা মেয়ে পেয়েছেন। কেন জানেন? কারন সে তার প্রেম বিষয়টা শেয়ার করেছে ঠিক আছে। কিন্তু তার এমন একটা সিক্রেট বিষয় আপনাকে বলেছে যার জন্য ধরে নিতে পারেন সে আপানকে খুব ভালোবাসে। এখন সে কূল কিনারাহীন। যান তার কাছে। তাকে বোঝান যে আপনিই তার জন্য উত্তম আশ্রয়স্থল। আরে ভাই মেয়েটি যদি বিষয়টি না বলতো তাহলে আপনার কি সাধ্য ছিল সেটা জানার। কিন্তু সে আপনাকে ঠকাতে চাইছে না। আপনার তো এতে ভালো লাগার কথা ভাই। যে স্বপ্ন আপনি নিজে দেখেছেন এবং তাকে দেখিয়েছেন সে স্বপ্নকে সত্যে পরিনত করুন। কপাল গুণে এমন মেয়ে পেয়েছেন ভাই। স্যালুট বোনটিকে, একটা ছেলেকে সে ঠকাতে চাইনি এজন্য। ধন্যবাদ। আরো কিছু জানার থাকলে প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন আমার কাছে।
ছোটবেলায় যা সে না বুঝে করেছে, তার জন্য সে সম্পুর্ণভাবে অনুতপ্ত । হুমায়ুন আহমেদ বলেছেন, "আপনি ভুল করেছেন, তাই আপনি মানুষ । আপনি সে ভুলের জন্য অনুতপ্ত, তাই আপনি ভালো মানুষ!" মেয়েটা আপনাকে বিশ্বাস করে বলেই এরকম সত্য কথা প্রকাশ করেছে । সে ইচ্ছে করলে লুকিয়ে রাখতে পারত । কিন্তু তা সে করেনি । সে আপনাকে বিশ্বাস করেছে গভীরভাবে । আপনার উচিৎ তাকে না হাড়ানো ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy