ওজন ৫৮ কেজি?

বর্ত্তমান আমার ওজন ৫৮ কেজি হয়ে গেছে যা আমার 

জন্য কষ্টজনক একটা ব্যাপার।

আমি ওজন কমাতে চাই আমাকে কী কী

মেনে চলতে হবে জানালে উপকৃত হতাম।

2625 views

2 Answers

Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

তৈল চুবানো কোন খাবার খাওয়া যাবে না। এবং নিয়মিত ব্যয়াম করতে হবে। শাক সবজি কাচা ফল এগুলো বেশী করে খাইতে হবে। প্রতি কমপক্ষে ১কেজি খিরাই বা শশা খাইতে হবে।

2625 views Answered

ওজন কমানোর জন্য আপনাকে যেসব বিষয় মেনে চলতে হবে সেগুলো হলোঃ *রোজ সকালে এক গ্লাস গরম লেবুর শরবত খাবেনঃ হ্যাঁ! কিন্তু একেবারেই চিনি ছাড়া। এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার পান করুন সকালে ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমুতে যাবার ঠিক আগে। এটি আপনার দেহের ওজন ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়! *চিনিযুক্ত খাবার একেবারেই নাঃ মিষ্টি, মিষতিজাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেক ১০০ হাত দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার চেয়ে ফল খান। * প্রচুর পানি পান করুনঃ প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সাথে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়। চেষ্টা করুন বরফ ঠান্ডা পানি না পান করে, খানিকটা উষ্ণ পানি পান করার। *মাংস থেকে দূরে থাকুনঃ বিশেষত অতিরিক্ত চর্বিযুক্ত গরু ও খাসির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা মাছ। * আলু, কুমড়া, কাঁচকলা খাবেন না। * ডুবো তেলে ভাজা কিছু খাবেন না। * এনার্জি ড্রিংকস, হেলথ ড্রিংকস, সফট ড্রিংকস খাবেন না। * চিনি একেবারেই খাবেন না। * গরু, খাসির মাংস ও চিংড়ি মাছ মোটেই খাবেন না। * খাদ্যাভ্যাস ও বাজেটের ওপর ভিত্তি করে ডায়েট চার্ট তৈরি করে নিন * কোন ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত তার ওপর নির্ভর করবে আপনার ডায়েট চার্ট * খাদ্যতালিকায় ফাইবার, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি- অক্সিডেন্ট যাতে যথেষ্ট পরিমাণে থাকে সেদিকে লক্ষ রাখুন। * প্রতিদিন যথেষ্ট পরিমাণে ফল, শাকসবজি ও পানি পান করুন। অসময়ে খিদে পেলে দুপুর ও রাতের খাবারের মাঝামাঝি সময়ে খুব খিদে পেলে শুকনো রুটি বা টোস্ট বিস্কুট খান। ফল, সবজি বা এক বাটি মুড়ি খেতে পারেন। বেশি রাতে কার্বোহাইড্রেট-জাতীয় খাবার কম খাবেন। সতর্কতাঃ *কোমলপানীয় একেবারেই খাবেন না। কোল্ড ড্রিংকস মোটা হওয়ার আশঙ্কা ৬০ ভাগ বাড়িয়ে দেয়। * রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। * বারবার অল্প করে খাবেন। দুপুর ও রাতে অবশ্যই কম খাবেন।

2625 views Answered

Related Questions

Next steps