মাত্র ১৫ দিনে মোটা হতে চাই?

মাত্র ১৫ দিনে মোটা হতে চাই। যে কোনো কিছুর বিনিময়। কেউ জানলে বলবেন। সামান্য পার্শপ্রতিক্রিয়া থাকলে সমায়া নাই। ১০০% সিউর হলে বলবেন। স্বল্প দিনের জন্য হহলেও হবে। মোটা হতেই হবে।
4273 views

6 Answers

Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

১৫ দিনে মোটা হতে পারবেন। কিন্তু এতে প্রচুর পার্শপ্রতিক্রিয়া আছে যেমন 1.কিডনি ড্যামেজ 2.হার্ড ব্লক 3.লিভার ফুলে যাওয়া 4.উচ্চ রক্তচাপ 5.দেহে পানি জমা আর ঔষধের ক্রিয়া শেষ হলে খাবারে অরুচি ও বিভিন্ন সমস্য হবে। তাই ঔষধের নাম জানা স্বার্থেও প্রকাশ করলাম না।

4273 views Answered

আপনি পিউটন সিরাপ টি খেতে পারেন 

এই সিরাপ টি খেলে ক্ষুধা বাড়ে আর ক্ষুধা

বাড়লে খেতে ইচ্ছে করবে।

খাওয়ার ফলে আপনি মোটা হবেন

ইন শা আল্লাহ্‌। 

4273 views Answered

ভাই এতো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই,নিয়মিত পুষ্টিকর খাবার খান,

4273 views Answered

১ম উত্তর দাতা ঠিকই বলেছেন। আর আমি আপনাকে 

  ঘরোয়া উপায়ে  মোটা হওয়ার ব্যাপারে কিছু টিপস দিচ্ছি। চেষ্টা করলে চিকন শরীরের কিছুটা উন্নতি হবে। 


১। নিয়মিত এবং প্রচুর পরিমানে পুষ্টিকর খাবার খেতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে, রুটিন করে খাবেন। যখন মন চাইলো আর খেলেন সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। 


২। ৩ বেলাতেই ভাত খান। সম্ভব হলে ৪ বেলা খেতে পারেন। প্রতিবেলা ভাতের সাথে প্রচুর পরিমানে আলু তরকারি হিসেবে খেলে ভাল ফলাফল পাবেন। সাথে ডালও যেন অবশ্যই থাকে। 


৩। সকালের নাস্তাতে ২টি সিদ্ধ ডিম খেতে হবে। এ ক্ষেত্রে হাসের ডিম মুরগীর ডিমের চাইতে ভাল কাযকর। হাফ বয়েল করে খেতে পারলে আরও ভাল হবে। 


৪। সকালে যদি ভাত না খেতে চান, তাহলে পরোটা খাবেন। তবে পরোটার সাথে আলু ভাজি এবং সিদ্ধ ডিম অবশ্যই থাকতে হবে। 


৫। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। 


৬। সকাল ১১:০০ টা- ১২:০০টার দিকে হ্যাম বার্গার, ভাজা খাবার কিংবা চিকেন ব্রেস্ট খেতে পারেন। 


৭। দুপুরের খাবারে ভাতের সাথে গরুর মাংস, আলু সহ খেতে পারেন। খাওয়া শেষে ২টা কলা খেয়ে নিতে পারেন। কলা মোটা হতে ভাল সাহায্য করে। 


৮। বিকালের নাস্তাতে ডাবল ডিমের মোগলাই তৃপ্তি সহকারে খেয়ে ফেলুন। যদি প্রতিদিন একই খাবার খেতে মন না চায়, তাহলে গ্রিল কিংবা অন্য কোন ধরনের কাবাব খাবেন। 


৯। রাতে প্রচুর পরিমানে ভাত খাবেন। আবারও একই কথা আলু এবং ডাল যেন খাবার মেনুতে অবশ্যই থাকে। খাবার শেষে ২টা কলা এবং ১ গ্লাস দুধ খাবেন। 


-প্রতিদিন হাফ লিটারের একটি পেপসি কিংবা কোক শেষ করবেন। 


- প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একদিন বিরানী কিংবা তেহেরী খাবেন। 


- তরকারী রান্নাতে বেশি পরিমানে তেল ও অন্যান্য মশলা ব্যবহার করতে হবে। 


- প্রতিদিন ভিটামিন ট্যাবলেট খাবেন। 


- নিজেকে টেনশন মুক্ত রাখুন। 


- রাত ১২টা মধ্যে ঘুমাতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঠিকমত ঘুম না হলে শরীর ক্যালরী ধরে রাখতে পারেনা। তখন স্ব্যাস্থ চিকন হতে শুরু করে। 


- নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে কিংবা পরিশ্রম করলে ক্ষুধা বৃদ্ধি পাবে। 



সতর্কতাঃ 

--------------- 


মোটা হওয়ার জন্য অনেকে অনেক ঔষধের কথা বলেন। ঔষধ খেয়ে মোটা হওয়ার চেষ্টা কখনও ভুলেও করবেননা। গরুকে ঔষধ খাইয়ে মোটা করলে যেমন তাড়াতাড়ি মরে যায়, তেমন অবস্থা আপনার ক্ষেত্রেও হতে পারে। পুরো প্রক্রিয়াটি ২মাস শেষ করার পর খাবার কমিয়ে ফেলুন। আগের মত খাওয়া দাওয়া শুরু করুন। প্রচুর ফল এবং ফলের  জুস খেতে পারেন। 

4273 views Answered

ভাই আপনি গ্লাকটু অথবা ইউনি লাহাম সিরাফ খান ইনশাল্লাহ প্রচুর খুদা লাগবে।খাওয়ার রুচি বাড়বে। এক সপ্তাহের বিতর ভাল ফল পাবেন।


4273 views Answered

হিমোজিন বা আমলকি নামের সিরাপ ডাক্তারের পরামর্শমত সেবন করলে কাঙ্খিত ফল পেতে পারেন...

4273 views Answered

Related Questions

Next steps