দাঁত দিয়ে রক্তপড়া থেকে বাঁচার উপায়?
2 Answers
দাঁত দিয়ে মুলত রক্ত পড়ে না, রক্ত পড়ে মাড়ি থেকে অর্থাৎ আপনি যখন দাঁত ব্রাশ করেন তখন ব্রাশ মাড়িতে ঘষা লাগলে মাড়ি থেকে রক্ত পড়ে। আপনার এ সমস্যা মারাত্নক পর্যায়ে চলে গেলে শক্ত খাবার খাওয়ার সময়ও মাড়ি থেকে রক্ত পড়বে। মাড়ি দিয়ে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত ছিল । এখন কিছু ঘরোয়া উপায় বলি যার মাধ্যমে সাময়িকভাবে দাঁতের মাড়ি থেকে রক্তপড়া রোধ করা সম্ভব।
লবঙ্গের তেল
লবঙ্গের তেল মাড়ির ইনফ্লামেশন রোধ করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। একটুখানি লবঙ্গের তেল নিয়ে মাড়িতে ঘষুন। অথবা এক বা দুটি লবঙ্গ চিবাতে পারেন। এটি আপনার মাড়ির রক্ত পড়া বন্ধ করে দিবে।
অ্যালোভেরা
প্রতিরাতে মাড়িতে অ্যালোভেরা জেল মাসাজ করে লাগান। এইভাবে সারা রাত রেখে দিন। এটি মাড়ির রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করবে।
গ্রিন টি
মাড়ির রক্ত পড়া বন্ধ করতে গ্রিণ টি বেশ কার্যকর। গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন। এটি মাড়ির জীবাণু ধ্বংস করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে দেয়।
লবণ পানি
গরম পানিতে অল্প কিছু লবণ মিশান। এবার এই লবণ পানি দিয়ে দিনে তিনবার কুলকুচি করুন। খুব সহজ এবং কার্যকরী একটি ঘরোয়া পদ্ধতি এটি।
নিয়মিত কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করুন। ফল এবং শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং ক্যালোরি থাকে কম। এটা রক্ত চলাচল সচল রেখে মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেয়।
প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা উচিত|পরিষ্কারক হিসেবে নিমের দাঁতন ব্যবহার করা উত্তম|নিমের ডাল দাঁত পরিষ্কার,মজবুত ও ক্ষয়রোধ করে|ফলে দাঁত দিয়ে রক্ত পড়ার মত সমস্যায় পড়তে হয় না| দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করতে হালকা গরম কুসুম পানি ও লবণ দিয়ে দিনে দুই থেকে তিনবার কুলকূচি করতে থাকুন|এটা কয়েক দিন করলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে| আর বেশি পরিমাণ ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহন করেন|যেমন লেবু,কমলা,আম,আঙ্গুর,পেয়ারা,বরই সহ সব ধরনের টক জাতীয় খাদ্য|এছাড়াও ট্যাব. "সিভিট" ১+০+১ পাঁচ দিন চুষে খান|আশা করি স্থায়ী সমাধান পাবেন|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy