গতকাল থেকে প্রচন্ড সমস্যায় আছি,,,,!?

গতকাল থেকে হঠাৎ প্রচন্ড গলা ব্যাথায় ভুগতেছি।থুথু গিলতে বা খাওয়া-দাওয়া করতে অনেক কষ্ট হচ্ছে খাওয়ার সময় গলার একদিকে প্রচন্ড লাগছে।এটা কি ঘুমানোর পর অচেতন অবস্থায় গলার ওপর চাপ পড়ার ফলে হয়েছে? যাই হোক, এখন আমি কি করব? ডাক্তারের কাছে যাব? নাকি ব্যাথা উপসমের ঘরোয়া পদ্ধতি আছে??
2962 views

4 Answers

গরম পানি,চা,আদা,কফি,গরম দুধ গলা ব্যাথা উপশমের জন্য দারুন কাজ করে।খাবার গিলার সময় যদি কাটা কাটা অনুভূত হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।অনেক সময় গলায় ইনফেকশন হবার কারনেও এমন হয়।

2962 views Answered

এটাকে ডাঃ এর ভাষায় কি বলা হয় জানি না। তবে এটাকে সাধারন ভাবে বলা হয়ে থাকে "টনসিল" আমার মনে হয় আপনার এই সমস্যা টি হয়েছে। না, এটা ঘুমের মধ্যে অচেতন থাকায় গলার মধ্যে চাপের কারনে হয়না। টনসিল কেন হয়? এটা সঠিক জানা নেই। তবে এটা সত্য যে, ঠাণ্ডা লাগার কারনে এটা হয়ে থাকে। যদি তাই হয় তবে, গলায় গরম কাপড়/কাপড় বেধে রাখুন, ঠাণ্ডা পানি পান না করে যতদুর সম্ভব গরম পানি পান করুন। সমস্যা খুব বেশি না হলে ওসুধ খাাওয়ার দরকার নাই। ১-২ দিনের মধ্যেই সেরে যাবে। খুব বেশি সমস্যা হলে ডাঃ এর সরণাপন্ন হউন। ধন্যবাদ

2962 views Answered

এটি সম্ভবত টনসিল রোগ|গলা ব্যথার জন্য প্রাথমিক ভাবে প্যারাসিটামল Napa 500 1+1+1 সেবন করেন|প্রয়োজনে চা পান করেন,এতে ভারী উপকার পাবেন|হালকা গরম পানীয় ও খাদ্য গ্রহন করেন|গলায় ও গায়ে ভালোভাবে কাপড় পেচিয়ে রাখুন|যাতে ঠান্ডা হাওয়া শরীরে না লাগে|ঠান্ডা হাওয়ায় চলাফেরা বন্ধ করেন|আর অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করেন|

2962 views Answered

Tab- Acetram (1+0+1), তিন দিন খেয়ে দেখেন, কমতে থাক লে ৭ দিন খাবেন। আর তা না হলে, দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

2962 views Answered

Related Questions

Next steps