2 Answers

নামাজ কায়েম এবং ফরজ হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহিওয়াসাল্লাম এর জীবদ্দশায়।তাই উল্লেখিত নবীদের সময়কালে কোন নামাজ কায়েম হয়নি একথা আমরা অনেকেই জানি।

3467 views Answered

কুরআন হাদীসের ভাষ্যে প্রমাণিত, পূর্ববর্তী নবীগণ নামায পড়তেন এবং মানুষকে নামাযের কথা বলতেন। সে মতে মুসা আ. এবং ঈসা আ.ও নামায কায়েম করেছেন। তবে তাঁদের নামাযের ধরন সম্বন্ধে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করলাম, মিসরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদাতগৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। সূরা ইউনুস ৮৭।  পবিত্র কুরআনের অন্যত্র এরশাদ হচ্ছে, (ঈসা আ. বলেন,) যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি তত দিন সালাত ও যাকাত আদায় করতে। সূরা মারইয়াম ৩১।

3467 views Answered

Related Questions

Next steps