আমার বয়স ২১, উচ্চতা ৫:৩", কি পদ্ধতি গ্রহন করলে আমার উচ্চতা কমপক্ষে ১" ইন্চি বাড়াতে পারবো?
3 Answers
জেনে নিন কিভাবে দৈহিক উচ্চতা বাড়াতে পারেন - . ১) সঠিক খাদ্যাভ্যাস অপুষ্টির কারণে দেহের উচ্চতা বৃদ্ধি বাঁধা পায় সবচাইতে বেশি। তাই উচ্চতা বাড়ানোর জন্য আপনি কি খাচ্ছেন তার প্রতি কড়া নজর দেয়া উচিত। পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার দেহের হাড় ও কোষের বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন ডি আমাদের দেহে গ্রোথ হরমোন উৎপন্ন করে, ক্যালসিয়াম হাড়ের গঠন এবং হাড় মজবুত করে, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কার্বোহাইড্রেট কোষ গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাই নজর রাখুন খাদ্যতালিকায়। ২) কিছু বদঅভ্যাস থেকে দূরে থাকুন ধূমপান, মদ্যপান এবং ড্রাগস নেয়ার মতো বাজে অভ্যাস দেহের সর্বোচ্চ বৃদ্ধিতে বাঁধা প্রদান করে। বলতে গেলে, দেহের বৃদ্ধি এই বাজে অভ্যাসগুলো একেবারেই বন্ধ করে দেয়। তাই নিজেকে এই বদঅভ্যাস থেকে দূরে রাখুন। ৩) নিয়মিত শারীরিক ব্যায়াম নিয়মিত শারীরিক ব্যায়ামের অভ্যাস আমাদের দেহের গ্রোথ হরমোন উৎপাদনে সহায়তা করে। হাঙ্গিং, স্ট্রেচিং ধরণের ব্যায়াম দেহের উচ্চতা বৃদ্ধিতে বেশ সহায়ক। এছাড়াও সাতার, আরোবিক্স, টেনিস, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবলের মতো খেলার মাধ্যমে শারীরিক ব্যায়াম ও পরিশ্রম দুটোই হয় তা দেহের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। ৪) যোগব্যায়ামে মনোযোগ দিন মানসিক চাপ দূর করতে যোগব্যায়ামের জুড়ি নেই। আর এই মানসিক চাপ উচ্চতা বৃদ্ধিতে বাঁধা প্রদান করে, তাই নিয়মিত যোগব্যায়াম করার চেষ্টা করুন। এছাড়াও যোগব্যায়াম দেহের বাড়তি মেদ ঝরাতে সহায়ক যা দেহকে বেশ লম্বা দেখাতে সহায়ক। ৫) সোজা হয়ে চলুন হাঁটাচলা করা এবং বসার সময় সঠিকভাবে ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে হাঁটা ও বসা এবং শোয়ার সময় ঘাড় বেশি বাঁকা না করে মেরুদণ্ডের প্রায় সমান্তরালে রাখার মতো অঙ্গবিন্যাসও উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ৬) পরিমিত পানি পান করুন পানি পানের মাধ্যমেই পানিশূন্যতার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও পরিমিত পানি পান করার অভ্যাস দেহে সঠিকভাবে পুষ্টি শোষণ নিশ্চিত করে যা দেহের উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। ৭) উচ্চতা বাড়াতে ভিটামিন ডি আমরা সকলেই জানি ভিটামিন ডি হাড়ের জন্য অনেক বেশি কার্যকরী একটি উপাদান। ভিটামিন ডি পরিমিত পেলে হাড়ের বৃদ্ধি সঠিকভাবে ঘটে এবং এতে উচ্চতা আপনাআপনিই বৃদ্ধি পায়। তাই সকালের উষ্ণ কোমল রোদ দেহে পড়তে দিন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। ৮) পরিমিত ঘুম ও বিশ্রাম ঘুমের সময় আমাদের দেহ গঠনের টিস্যুগুলো কাজ করে যা আমাদের উচ্চতা ও শারীরিক গঠন বৃদ্ধিতে সহায়ক। হিউম্যান গ্রোথ হরমোন প্রাকৃতিক উপায়ে আমাদের দেহে উৎপন্ন হতে থাকে যখন আমরা পরিমিত পরিমাণে ঘুমাতে পারি এবং বিশ্রাম নিতে পারি। তাই বয়স অনুযায়ী ৮-১১ ঘণ্টা ঘুম ও বিশ্রাম দেয়ার চেষ্টা করুন নিজেকে। প্রাকৃতিক উপায়ে এটিই সবচাইতে ভালো পদ্ধতি উচ্চতা বৃদ্ধি করার।।।।
লম্বা বা খাটো হবার পেছনে জীনের গুরুত্ব 80 ভাগ। আর যে 20 ভাগ আছে তা নানা রকমের কৌশল অবলম্বন করে করতে হয়। এজন্য ব্যায়ামের কোন বিকল্প নেই। নানা ধরনের ব্যয়াম করেই লম্বা হতে পারবেন। আর কিছু ওষুধ আছে লম্বা হবার । তবে তা ক্ষতিকর প্রভাব ফেলবে।
আপনি সহজেই স্বাভাবিকভাবে উপায়ে উচ্চতা বৃদ্ধি করতে পারেন।
১. এই বৃদ্ধি পদ্ধতিটি সবচেয়ে কার্যকর উপায়। এই পদ্ধতিতে ইঞ্জেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি যার কারনে একজন ডাক্তার কখনই আপনাকে এরকম কিছু প্রেস্ক্রাইব করবে না, এবং এটি খুবই ব্যায়বহুল যার কারনে আমিও আপনাকে সাজেশ করব না।
২. দুধ পান আপনাকে লম্বা হওয়ায় অনেক সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীররের হাড় এর বৃদ্ধি ঘটায়, আরেকটা বেপার যা আমাদের দেশে নেই সেটা হল আমেরিকায় তাদের গরু মধ্যে বিভিন্ন হরমোন ইনজেকশন দেওয়া হয় যার মাধ্যমে - হরমোনের মাত্রা বৃদ্ধি হয়, এবং সেই প্রকিয়াজাতকরন দুধ হয় সাধারণ দুধ এর বিকল্প।
৩. নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম (ওজন উদ্ধরণ) হরমোন (HGH) বৃদ্ধি করে। এটি বৃদ্ধি সংক্রান্ত হরমোনের মাত্রা আরও উন্নত করার জন্য বহুল পরিচিত এবং পদ্ধতি খুবই কার্যকর. আর অতিরিক্ত পেশী আপনাকে আরো সাহয্য করবে আকর্ষণীয় চেহারার অধিকারী হতে।
৪. তীব্র sprinting ব্যায়াম মানব বৃদ্ধির হরমোনে একটি বিস্ফোরণ ঘটায় এছাড়াও আপনার হরমোনকে আরও উন্নত করে। আসলে, যে কোনো কঠিন শারীরিক ব্যায়াম আপনাকে লম্বা হতে সাহায্য করবে। তবে অবশ্যই সেটা ২১বছর বয়স হওয়ার পর।
৫. Niacin supplementation : Niacin একটি প্রাকৃতিক ভিটামিন নামক ভিটামিন B3. একটি গবেষণা থেকে জানা যায়, ৫০০গ্রাম নিয়াসিন নেওয়া মানুষের থেকে সাধারণ মানুষের বৃদ্ধি কম ঘটে।
৬.মানসিক চাপ কমানঃ স্ট্রেস বা মানসিক চাপ যা হচ্ছে আপনার লম্বা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি বাঁধা। যাতে আপনার হরমোনের মাত্রা কমে যায় এবং করটিসল উত্পাদিত হয়। ভিটামিন C সম্পূরকসমূহ যা করটিসল কমাতে জোর সহায়তা করে।
৮. ঘুমঃ কমপক্ষে ৮ ঘন্টা ঘমানো । এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায়। সঠিক এবং সুন্দর ভাবে ঘোমানো আপনার দেহের স্বাভাবিক বৃদ্ধি মাত্রা আরো বাড়িয়ে তোলে।
তবে আপনাকে বৃদ্ধির ক্ষেত্রে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে ঃ
ড্রাগ এবং এলকোহল এই ২টিই আপনার বৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় বাঁধা। ধূমপান যেমনি সাস্থের জন্য ক্ষতিকর তেমনি দেহের হরমোন গঠনও কমিয়ে ফেলে। ( জানি এ বেপারটা আপনাদের অনেকেরই ভাল লাগেনি। তবুও এটি সত্য)''
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy