প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। উত্তর দিবেন?
আমি একটা মেয়েকে খুব ভালবাসি।খুব মানে অনেক বেশি।আমাদের রিলেশন প্রায় সাড়ে চার বছরের।
আমি ওকে ছাড়া কিছুই বুঝিনা।ওকে এক দিন না দেখতে পেলে ওর সাথে কয়েক ঘন্টা যোগাযোগ না হলে আমার মধ্যে অস্থিরতা কাজ করে।আমি ভাল থাকতে পারি না।
আমার gf ও আমায় খুব ভালবাসে কিন্তু ও আমার জন্যে বেশি চিন্তিত নয়।ও আমায় ছেড়ে ভালই থাকতে পারে।
আমি বলতে চাইছি আমি কি করলে আমার gf ও আমায় অনেক গুরুত্য দিবে। ওক্র কেউ বুঝালেও যেন আমায় ছেড়ে না হয়।ওর যেন আমার জন্যেও অনেক মায়া বসে যাই।প্লিজ বলুন আমার করণীয় কি?
আমি সত্যি ওকে খুব ভালবাসি। যেন কখনো ওকে হারিয়ে না ফেলি তার জন্যেই প্রশ্নটা করলাম।প্লিজ উত্তর দিবেন।
2 Answers
ভালোবাসা এমন এক জিনিস যা সবাই পেতে চাই। আপনি যা চান তার জন্য আপনাকে মেয়ে টির আস্থা অর্জন করতে হবে। তার আস্থা কখনো নষ্ট করবেন না। তাকে কষ্ট দিবেন না। তার কথা গুলা শুনবেন। তাকে বোঝাবেন আপনি তাকে কত টা ভালোবাসেন। অকারনে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। তাকে বিশ্বাস করবেন। তাকে সম্মান করবেন। দেখবেন সে আপনার প্রতি অনেক যত্নশীল হয়ে গেছে। আপনি যখন একটা মানুষ কে সময় দিবেন। তার কথা মেনে চলবেন তাকে সম্মান করবেন ভালোবাসবেন। সেই মানুষ টি আপনা আপনী আপনার অএতি যত্নশীল হয়ে যাবে। তখন সেই মেয়ে টিও চাইবে না আপনাকে হারাতে শুভ হোক আপনাদের আগামী পথ চলা
এতো সিরিয়াস হয়ে প্রেম করবেননা, এই প্রেম মূল্যহীন এবং এর সফলতাও অনিশ্চিত। কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত মানুষেরই প্রেম করা সাজে।
এবার আপনার মূল প্রশ্ন, আপনার প্রেমিকাকে কিভাবে আপনার প্রতি আরও দুর্বল করবেন-
এটি অসম্ভব, ভালোবাসার ক্ষেত্রে কাউকে মোটিভেট করা বাংলা সিনেমার মতো অত সহজ নয়। মেয়ে যত সিরিয়াসই হোক, পিতামাতা যদি বেঁকে বসে তাহলে কোন এক পর্যায়ে মেয়ে অবশ্যই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। বিশেষ করে যখন তার উপলব্ধি হবে যে তার উপর আপনার চাইতে পিতামাতার অধিকার অনেক বেশি -একাধিক বাস্তব ঘটনা অনুযায়ী বলছি।
ভালোবাসুন এই মনোভাব রেখে যে আপনি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মেয়ে অবিবাহিত এবং আপনি যেমন স্ত্রী চান ঠিক তেমন বৈশিষ্ট্য বজায় থাকলে তবেই তাকে সামাজিকভাবে বিয়ে করবেন।
নিজেদের পৃথিবীর বিপক্ষে নিয়ে যাবেননা, নতুবা নিজের সাথে মা-বাবার স্বপ্নগুলোও ধূলিসাৎ করে বসবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy