3 Answers
ঘরোয়া পদ্ধতিতে ৬০ সেকেন্ডে মাথাব্যথা দূর করুন।
বহুবছর ধরে মাথা ব্যথা দূর করতে অনেকেই আকুপ্রেশার পদ্ধতি ব্যবহার করে আসছেন।এই ছোট্ট ঘরোয়া পদ্ধতিটি আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে সাহায্য করবে।
বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনির মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। একই ভাবে ডান হাতেও করুন। বিশেষজ্ঞরা বলেন, আশা করা যায় এতে এক মিনিটেই মাথা ব্যথা সারবে।
পানি পান করুন
একচুমুক পানি পানও আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে কাজে দেবে। যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখন ব্যথা ধীরে ধীরে কমে।
লবঙ্গ
কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন। গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে নিন। এক মিনিট এর ঘ্রাণ নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে।
ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন।এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এটা দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করবে।
এক পিস টাটকা আদা চিবুতে পারেন এতে ৬০ সেকেন্ডে মাথা ব্যথা দূর হবে। আদা একটু বাজে গন্ধের হলেও পদ্ধতিটি কাজের।
আমার মাথা ব্যাথা হলে যেটা করি সেটাই বলছি। আমারটা সবসময়ই কমে যায়।
১. মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
২. এক গ্লাস ঠান্ডা পানি পান করুন।
৩. একটা লবঙ্গ মুখে নিয়ে চিবাতে লাগুন।
৪. ঠিক আধা ঘণ্টা ঘুম দিন।
৫. উঠে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিন।
এভাবে আমার মাথাব্যথা কমে যায়। তবে মাথায় হালকা গরম তেল ম্যাসেজ করলেও আপনি আরাম পেতে পারেন। এছাড়া মুক্ত বাতাসে খানিকক্ষণ হাঁটলে আপনি আরাম পেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy