আমি কারো প্রশ্নের উত্তর দিলে একটি বিজ্ঞপ্তি দেখায় যে, আপনার উত্তরটি নির্বাচন করা হবে এবং অনুমোদন দেওয়া হবে। এরপর আমার উত্তর কি অনূমোদন দেওয়া হয় আর সেটা আমি কোথায় দেখতে পাব? তাছাড়া আমি অনেক প্রশ্নের উত্তর করেছি, কিন্তু আমার প্রোফাইলে 0 উত্তর দেখায় কেন? তাহলে কি আমার উত্তর অনুমোদন পায়না? আর যে প্রশ্নে একটি উত্তর অন্য কেউ করে, সেখানে কি উত্তর করা যাবে?
3899 views

3 Answers

আপনার উত্তর প্রশ্ন অনুযায়ী সম্পূর্ণ সঠিক ও মানসম্মত হলে সেটি অনুমোদন দেয়া হয়। একাধিক উত্তর আসলে আমরা সবার আগে প্রদত্ত উত্তর অথবা সবচেয়ে মানসম্মত উত্তরটি অনুমোদন দিই।

১০০ পয়েন্ট হলে নির্দিষ্ট কিছু বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে আপনার উত্তর সরাসরি অনুমোদিত হবে।

আপনার অনুমোদনপ্রাপ্ত উত্তরসমূহ দেখতে প্রোফাইলে প্রবেশ করে একদম উপরের দিকে "All answers" অপশনে ক্লিক করুন।


ইতোমধ্যে সঠিক উত্তর আছে এরকম প্রশ্নে উত্তর দিলে তা অনুমোদিত হয়না, তবে পূর্বের উত্তরের চেয়ে তথ্যবহুল হলে অনুমোদনের জন্য বিবেচনা করা যেতে পারে।

3899 views

আপনার উত্তর যদি অনুমোদন পায় তবে আপনি আপনার

প্রফাইলের All answer এ দেখতে পাবেন। আপনার উত্তর

অনুমোদন পেলে তবেই +৩ পয়েন্ট পাবেন, নতুবা নয়।

আপনার পয়েন্ট যোগ না হলে বুঝতে হবে উত্তরটি যে কোনো

কারণে অনুমোদন পায় নি।

একাধিক উত্তর দিতে পারবেন সেই সকল প্রশ্নে, যেসকল 

প্রশ্নে যে উত্তর ইতোমধ্যে দেওয়া আছে সেই ধরনের

উত্তর ব্যাতিত।  যেসকল প্রশ্নের উত্তর প্রয়োজন নেই সেসকল

প্রশ্নে উত্তর দেওয়া যাবে না। 

3899 views

আপনার উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকার কারণ::-

সেসব সদস্যের পয়েন্ট ১০০ এর কম, তাদের উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকে।তবে ১০০ পয়েন্ট হলেই নির্দিষ্ট কিছু বিভাগ ছাড়া সরাসরি অনুমোদন পাবে।তবে আপনার উত্তর সঠিক এবং আগে উত্তর দেন তাহলে অনুমোদন দেয়া হবে।

যেভাবে দেখবেন আপনার উত্তর অনুমোদন পেয়েছে কিনা::-

আপনার প্রোফাইলে গিয়ে "All answers" ক্লিক করতে আপনার সব অনুমোদনপ্রাপ্ত উত্তর দেখতে পাবেন।অথবা যে উত্তরটি দিয়েছেন তার Url কপি করুন,যেমন https://www.bissoy.com/qa/672704/

উত্তর অনুমোদন পেলে দেখতে পাবেন।

আপনার পয়েন্ট শূন্য নয়,বর্তমানে ৫ পয়েন্ট আছে।

আপনি অনেক প্রশ্নের উত্তর করেছেন,কিন্তু ভুল উত্তর হওয়ায় তা অনুমোদন দেয়া হয়নি।অথবা আপনার উত্তরের আগে কেউ উত্তর দিয়েছেন,অনুমোদনের অপেক্ষায় থাকায় দেখতে পান নি।নীতিমালা মেনে মানসম্মত,তথ্যবহুল ও তথ্যসুত্রসহ উত্তর দিলে অনুমোদন পাবেন।

একটি প্রশ্ন যতটি উত্তর দেয়া যাবে::-

প্রশ্নের ধরন অনুযায়ী সেটি একেকরকম।যদি প্রশ্ন হয়,

*বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?

এ জাতীয় প্রশ্নে একটি উত্তরই দেয়া যাবে।

আর এমন প্রশ্ন হলে,

*আমি নিজের ফিটনেস ঠিক রাখবো কিভাবে?

তাহলে এরকম প্রশ্নের একাধিক উত্তর দেয়া যাবে।তবে মনে রাখতে হবে,আপনার উত্তর পূর্বের উত্তর থেকে সম্পূর্ন ভিন্নধর্মী এবং তথ্যবহুল উত্তর দিতে হবে।

কিছু না বুঝলে মন্তব্য করুন।


3899 views

Related Questions