3 Answers

যিনা ইসলামের দিক থেকে কঠিন অপরাধ, আল্লাহ তাল্লা ই ভাল জানেন ক্ষমা করবেন কি না, তবে পাপ কিছু টা কমতে পারে যদি তাকে বিবাহ করেন, আপনি,,

3387 views

আপনি প্রথমত মেয়েটির সাথে যিনা করে যে পাপ করেছেন তার শাস্তি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে ব্যভীচার তথার যিনার শাস্তি অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করেছেন,মহান আল্লাহ বলেন-“ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। ঈমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে।” (সূরা আন নূর ২৪:২) এটা হলো ইহকাল তথা দুনিয়ার শাস্তির বর্ণনা,আর পরকালের শাস্তি তো আর ও ভয়াবহ হবে। আর মেয়েটিকে বিবাহ না করলে ক্ষমা করবে না বলছেন,ক্ষমা তো আল্লাহর কাছ থেকে চাওয়া উচিত।আপনি যেমন পাপ করেছেন মেয়েটি ও তেমন পাপ করেছেন। তাই ২ জনেই আল্লাহর দরবারে তাওবা করে ক্ষমা প্রার্থনা করেন।আল্লাহ তাআলা তাওবা কারীর তাওবা কবুল করেন যদি সেই তাওবা একনিষ্ঠভাবে হয়। আর আল্লাহ কি ক্ষমা করবেন এটা কখনো ভাববেন না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন-"( লা থাকনাতু মির-রাহমাতিল্লা) বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না" অর্থাৎ আপনি হাজার পাপ করে থাকেন না কেন মনে রাখবেন আল্লাহর করুণা তার চেয়ে হাজার,হাজার কোটি গুণ বেশি।তাই আল্লাহর রহমতের উপর বিশ্বাস করে একনিষ্টভাবে তাওবা করুন।নিশ্চয় আল্লাহ আপনার তাওবা কবুল করবেন। আর আপনার মনে যে অনুশোচনা কাজ করছে বা ভবিষ্যতে কাজ করবে আমি মেয়েটার সাথে পাপ করে যে অপরাধি আমি কি এর জন্য মাফ পাব, এর জন্য বলবো আপনি আপনার মনের অনুশোচনা দূর করার জন্য ইসলামি শরিয়াহ মোতাবেক মেয়েটিকে বিবাহ করে নিন এবং ২ জন নিজেদের পাপের জন্য আল্লাহর দরবারে তাওবা করুন। নিশ্চয়ই আল্লাহ বান্দার তাওবা কবুল করেন।

3387 views

যিনার অপরাধ 'বান্দার হক' এর অন্তর্ভুক্ত। আপনি একটা সতী মেয়ের সতীত্ব নষ্ট করেছেন। এখন সে ক্ষমা না করলে তাওবাও কবুল হবে না। তাওবার জন্য চারটি শর্ত আছে। তন্মধ্যে একটি হল- পাপটা যদি বান্দার হক সম্পর্কিত হয়, তাহলে বান্দার কাছ থেকেও ক্ষমা চাইতে হবে। বান্দা ক্ষমা না করলে এই তাওবা গ্রহণযোগ্য হবে না। এখন আপনি যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা আদায় করতে হবে। আর মানবতার দাবি হল- যেহেতু আপনি মেয়েটির সতীত্ব নষ্ট করেছেন, তাই আপনিই তাকে বিয়ে করুন। তাছাড়া ধোঁকাবাজির অপরাধও মারাত্মক। ইসলামও আপনাকে বলবে যে, তাকে বিয়ে করে ক্ষমা চেয়ে নিন। উভয়ই তাওবা করুন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন।

3387 views

Related Questions