কিছু মনে করবেন না, জানার জন্য প্রশ্ন?

মাসিক ও ঋতুস্রাব কি? কত বছর বয়সে শুরু হয়? এবং ছেলেদের বীর্য উৎপাদন ও বীর্যপাত কত বছর বয়সে শুরু হয়?

3120 views

4 Answers

মাসিক ও ঋতুস্রাব মূলত একই জিনিস।মহান আল্লাহ কর্তৃক মহিলাদের জন্য নির্ধারিত একটি বিধান এটি।প্রতি মাসে প্রাপ্ত বয়স্ক মহিলার জরায়ু থেকে লাল,হলুদ এবং মেঠে রঙের তরল পদার্থ নির্গত হয়,যা মাসিক বা ঋতুস্রাব নামেই পরিচিত। আর মাসিক বা ঋতুস্রাব শুরু হওয়ার মধ্য দিয়ে একজন নাবালেগা মেয়ে বালেক হয় অর্থাৎ সে প্রাপ্ত বয়স্ক হয়।আর মাসিক কত বছর বয়সে শুরু হয় এর নির্ধারিত কোন বয়স নেই। সাধারণত ৯ বছর বয়সে মেয়েদের মাসিক শুরু হয়।তবে দেহের গড়ন বা শারিরিক অবস্থার উপর ভিত্তি করে অনেকের এর পরে ও হতে পারে কারো ১০ বছর ১১বছর ১২ বছর ১৩ বছর ১৪ বছর বয়সে ও হতে পারে।ছেলেদের বীর্যপাত কত বছর বয়সে শুরু হয় এটার নির্দিষ্ট কোন বয়স নেই। ছেলেরা কখন বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হয় এ নিয়ে মাযহাবের ইমামদের মাঝে মতভেদ থাকলে ও সবার ঐক্যমত হলো স্বপ্নদোষ হলেই ছেলে শিশু বালেগ হয় এবং বালেগ হওয়ার সাথে সাথে তার উপর শরীয়তের যাবতীয় বিধান কার্যকর হয়ে যায়।আর স্বপ্নদোষ হলো রাতে স্বপ্নে তার বীর্যপাত হওয়া।আর এটা কত বছর বয়সে হবে তার নির্ধারিত কোন সময় নেই,তবে সাধারণত ১১-১৫ বছর বয়সে ছেলেদের প্রথম বীর্যপাত হয়

3120 views Answered

প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে তাকেই মেয়েদের মাসিক বা ঋতুচক্র বলে।।।মাসিক সাধারনত ১২-১৪ বছর বয়স থেকে শুরু হয়।। তবে কারো কারো ক্ষেত্রে আগে বা পরে হতে পারে।। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় ১১ থেকে ১৭ বছর । এ বয়সেই একটি ছেলের জীবনে প্রজনন ক্ষমতার সূচনা হয়। আর অন্ডকোষে শুরু হয় শুক্রকোষ উৎপাদন হয়।।।

3120 views Answered
  • প্রতি মাসে মেয়েদের জরায়ু থেকে নির্দিষ্ট মেয়াদে একপ্রকার রক্ত বের হয়। এটাকেই মাসিক বা ঋতুস্রাব বলা হয়। এটাই মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়া। ঋতুস্রাবের রক্তের রং বিভিন্ন রকম হতে পারে। লাল, কালো, হলুদ, মেটে রংসহ আরও বিভিন্ন রং হতে পারে।
  • ইসলাম ধর্মমতে মাসিক চলাকালীন সহবাস এবং নামাজ-রোজা ইত্যাদি ইবাদত থেকে বিরত থাকা আবশ্যক। অন্যথায় কঠিন গুনাহ হবে।
  • সাধারণত নয় বছরের পূর্বে মেয়েদের মাসিক হয় না। অনেক মেয়ের নয় বছর বয়স হলে মাসিক হয়। আর নয় থেকে বারো পর্যন্ত বয়সে প্রায় সব মেয়েরই মাসিক হয়ে যায়। তবে অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে কোনো কোনো মেয়ের মাসিক হতে আরও দেরি হতে পারে।
  • ছেলেদের বীর্য উৎপাদন ও বীর্যপাত সাধারণত বারো বছর বয়সে শুরু হয়। তখন এটাকেই প্রাপ্তবয়স্ক বলে। কোনো কোনো ছেলের আরও পরে হয়। সাধারণত পনেরো বছর বয়সের মধ্যে প্রায় সব ছেলেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অবশ্য কোনো কারণে কোনো কোনো ছেলে আরও পরে বীর্যপাত হতে পারে। তবে ইসলাম অনুযায়ী পনেরো বছর বয়স থেকেই ছেলেদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। চাই তার বীর্যপাত হোক বা নাই হোক। 
  • প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়ে সবারই ইসলামের হুকুম মেনে চলা আবশ্যক। 
3120 views Answered
Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

মাসিক ও ঋতুস্রাব একই জিনিস। মেয়েদের সাবালিকা হওয়ার পর থেকে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে এটি হয়ে থাকে। এই মাসিকের সাথে ভ্রুন জন্ম নেওয়ার একটা রিলেশন থাকে। বাংলাদেশের আবহাওয়ায় ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে মেয়েদের মাসিক শুরু হয়। আর ছেলের বীর্য উৎপাদন এবং বীর্তপাত ১১ থেকে ১৪ বছরের মধ্যে শুরু হয়। #তথ্য সূত্র:-অর্গানন অফ মানব দেহ

3120 views Answered

Related Questions

Next steps