প্রেমিকার সঙ্গে চুমু, জড়িয়ে ধরা ইত্যাদি আল্লাহ কি ক্ষমা করবেন?

আমি আমার প্রেমিকার সাথে সহবাস ছাড়া সব কিছু করেছি। এই নিয়ে কয়েকবার হল। কিন্ত কিছুদিন আগে আমার মনের মধ্যে অনুশোচনা হল এবং আমি আল্লাহর কাছে মাফ চাই। কিন্ত কয়দিন আগে আমি আমার প্রেমিকার সাথে দেখা হওয়ার পর জড়িয়ে ধরি। তখনই আমার মধ্যে আল্লাহর ভয় কাজ করে আর বাসায় এসে আমি অনেক কান্নাকাটি করি, নিজের কাজের জন্য অনেক অনুতাপ করছি। আমি তওবা করছি আর জীবনেও এমন করব না। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি যে, আর কখনোই এমন করব না। এখন আমার প্রশ্ন হল আমি কি মাফ পাব? আমি খুব মানসিক চাপে আছি। আর ভয়ে আছি যদি আমাকে আল্লাহ মাফ না করে?
3047 views

2 Answers

ইসলামে বিবাহপূর্ব প্রেম ভালোবাসা হারাম, কবিরা গোনাহ। সেই হারামের সঙ্গে আপনি আরো কিছু হারাম কাজ করেছেন। আপনি যে কাজগুলো করেছেন, সেগুলো মারাত্মক কবিরা গোনাহ। এগুলোর দ্বারা হাতের যিনা, মুখের যিনা ইত্যাদি হয়েছে। তাই এখন আল্লাহর কাছে ভালোভাবে তাওবা করতে হবে। তাওবার জন্য আবশ্যক কিছু বিষয় হল: ১. মনের মধ্যে সত্যিকারের অনুশোচনা সৃষ্টি করতে হবে। নিজের কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। ২. ভবিষ্যতে গোনাহ করবেন না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। ৩. আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। বেশি বেশি ইসতেগফার পড়তে হবে। ৪. বান্দার হক থাকলে তার কাছেও ক্ষমা চাইতে হবে। যেহেতু আপনার প্রেমিকা একজন কুমারী, তাই আপনি তাকে স্পর্শ করে তার হক নষ্ট করেছেন। একারণে তার কাছে ক্ষমা চাইতে হবে। আর তার সঙ্গে আপনার সম্পর্কটা ইসলাম অনুযায়ী জায়েজ নেই। তাই এটা থেকেও সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। তাওবার আবশ্যকীয় বিষয়গুলোর মধ্য থেকে অনেকগুলো আপনার দ্বারা হয়ে গেছে। এখন বাকি যেগুলো হয়নি, সেগুলোও করে ফেলুন। সম্পূর্ণ নিয়ম মেনে তাওবা করলে আশা করা যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।

3047 views Answered

নিজের কৃতকর্মের জন্য তওবা করেছেন খুব ভালো কথা।ভবিষ্যতে আর এরকম করবেন না প্রতিঞ্জা যেহুতু করেছেন হয়ত আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারেন।

3047 views Answered

Related Questions

Next steps