সবাই দেখবেন প্লিজ,মতামত টা জানাবেন আমার জীবন নিয়ে প্রশ্ন...?
আমি একটা মেয়েকে ভালবাসি, মেয়েটা ও ভালোবাসে কিন্ত কয়েক মাস ধরে(৩-৪) ওর আচরণের পরিবর্তন লক্ষ্য করছি। আগের মত কেয়ার করে না,কথা বলে না, SMS দেয় না। কথা কেন বলে না,sms কেন দেয় না এসব জিজ্ঞেস করলে বলে সমস্যা ছিল,সুযোগ পায় নি(ওর নিজস্ব ফোন নেই,ওর মার মোবাইল) এমনকি কিছু দিন আগে কোনো ঝগরা করা ছাড়াই ব্রেক-আপ করতেও চেয়েছিল। (ওর ফ্যামিলি মেনে নিবে না,পরে ও এত কষ্ট সহ্য করতে পারবে না তাই আগেই সরে যাবে এসব বলছিলো) আমি ওকে অনেক ভালবাসি তাই ওকে অনেক রিকুয়েস্ট করে সম্পর্কটা ঠিক রাখি কিন্তু দিন দিন ওর পরিবর্তন ই হচ্ছে। সবসময় আমকে অবহেলা করে যাচ্ছে যার ফলে আমার লেখাপড়া, খাওয়াদাওয়া, ঘুম সবই কমে যাচ্ছে দিন দিন। প্রচন্ড মানসিক চাপে আছি। ও আর করো সাথে সম্পর্ক করবে না জানি কিন্তু এমন কেন করছে? আগে একদিন ও কথা না বলে থাকতে পারত না। আর একটা কথা,ও ওর ক্লোজ ফ্রেন্ডকে বলত যে যদি আমি SSC তে A+ না পাই তাহলে ব্রেক আপ করে দিবে,কিন্ত তখন ওর রেজাল্টই খারাপ হয়ছিল আর আমার রেজাল্ট ওর চাওয়া মতই হইছিল। বর্তমানে আমি ইন্টার সেকেন্ড ইয়ার এ উঠেছি(সাইন্স), সামনে পরীক্ষা দিব, সময় কম, লক্ষ্য বড়। আমার এখন কি করা উচিৎ? ও কি আমকে ভালবাসে? আমি ওকে ছাড়তে পারছি না আর এসব অবহেলা ও মানতে পারছি না।
2935 views
2 Answers
প্রেম ভালোবাসার আগে লেখা পড়া । আপনার কথা অনুযায়ি বুজা যাচ্ছে যে মেয়েটি আরেক জনকে পেয়েছে অথবা আপনাকে আর তার কাছে ভালো লাগে না । এখন আপনার উচিৎ হবে এই সব কিছু ছেড়ে দিয়ে লেখা পড়ায় মন দিন । এ অবস্থায় থাকলে আপনার রেজাল্ট খারাপ হতে পারে । যখন আপনি অনেক বড় ও সফল ব্যক্তি হবেন তখন আপনার জন্য অনেক মেয়ে আপনার পিছু নিবে ।
2935 views
Answered
ভাই অধিকাংশ মেয়েদের স্বভাব একই।আপনার বর্ণনা অনুযায়ী বোঝা যায় মেয়েটি আপনাকে এখন ভালবাসে না। আপনি বরং তাকে ভুলে যান।পড়াশুনায় মন দিন।আর ভাবুন এর চেয়ে ভাল মেয়ে আপনাকে ভালবাসবে।আর যে মেয়ে আপনাকে ছেড়ে দিতে চায় তাকে কেন আপনি ভাল বাসবেন।নিজেকে এত সহজ লভ্য করবেন না।নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন আর তা গড়ে তোলার চেষ্টা করেন।আর আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন।
2935 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy