ইসলামের নিয়মানুযায়ী নাভির নিচে কতটুকু পর্যন্ত লোম ফেলে দিতে হয়?

নাভির নিচে শুধু শ্রোনিদেশের লোমগুলো ফেলতে হয় নাকি পা পর্যন্ত যত লোম আছে পরিষ্কার করতে হয়? ডিটটেইলস জানতে চাই।
6247 views

3 Answers

নাভীর নিচ থেকে দুই উরুর ভাঁজ বরাবর জায়গা থেকে শুরু করে পশ্চাৎ দিক পর্যন্ত।

6247 views Answered

নাভীর নীচের লোম মুণ্ডানো ও পরিস্কার করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত।  উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। প্রতি চল্লিশ দিনে অন্তত একবার এ লোম অবশ্যই মুণ্ডাতে হবে। ৪০ দিনের বেশী বিলম্ব করলে মাকরূহ হবে। নাভীর নীচের অবাঞ্ছিতলোমের সীমানা হলো : পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভী থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নীচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকেই অবাঞ্ছিত লোমের সীমান শুরু। ঐ ভাঁজ থেকে দুই উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের চার পাশের লোম, অণ্ডকোষ থেকে মলদ্বার পর্যন্ত উদগত লোম এবং প্রয়োজনে মলদ্বারের আশ-পাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। লোম পরিস্কার করার উপায় : আসল উদ্দেশ্য যেহেতু লোম পরিস্কার করা তাই যেসব উপায় গ্রহণের মাধ্যমে লোম পরিস্কার হবে সেসব উপায়ই গ্রহণ করা জায়েয আছে। সুতরাং ব্লেড, ক্ষুর, কাঁচি, ক্রীম, পাউডার সবই ব্যাবহার করা জায়েয আছে। অবশ্য পুরুষের জন্য এক্ষেত্রে ব্লেড বা ক্ষুর ব্যবহার করা উত্তম। ( সূত্র, সহীহুল বুখারী হা.নং৫৮৯০,সহীহু মুসলিম- হা.নং ২৫৭,  আল মাউসুয়াতুল ফিকহিয়্যা কুয়েতিয়্যা ৩/২১৬-২১৭, মরদূকে লেবাস আউর বালূঁকে শরয়ী আহকাম,পৃষ্ঠা-৮১)



6247 views Answered

দুই উরুর ভাঁজ বরাবর থেকে নিচ দিকে পশ্চাৎ পর্যন্ত পরিষ্কার করতে হবে|এটি ৭,১৪ ও ২১ দিনের মধ্যে সেরে ফেলা উত্তম|তবে ৪০ দিন পার করা মোটেই উচিত নয়

6247 views Answered

Related Questions

Next steps