1 Answers
*প্রথমেই আই স্পেশালিস্ট দেখিয়ে চোখের পাওয়ার পরীক্ষা করিয়ে নেয়া উচিত। সেই পাওয়ারের পাশে ভিশন কলামে সঠিক ভিশন লেখা রয়েছে কিনা তা দেখে নেয়া উচিত। স্বাভাবিক ভিশন ৬/৬। এর কম-বেশি হলেই সমস্যা। *ভিশনের সমস্যা ধরা পড়লে ডাক্তারের পরামর্শ নিন। *চোখ দেখানোর সময় অবশ্যই দুটো চোখের আলাদা আলাদাভাবে ভিশন পরীক্ষা করিয়ে নিতে হবে। *চশমা নেয়ার পরও বাচ্চার দেখতে সমস্যা হলে সাথে সাথে চিকিত্সকের পরামর্শ নিন। *বংশগতভাবে পরিবারের কারো চোখ ট্যারা থাকলে বা চোখে হাই পাওয়ার থাকলে বাচ্চার দেড় বছরের মধ্যে তার চোখ অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। *সব লক্ষণ মিলে গেলেও চিকিত্সা করানোর আগে লেজি আই স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। যেহেতু লেজি আইয়ের সমস্যা বাচ্চাদের বেশি হয় তাই বাচ্চার পুষ্টির দিকে নজর দেওয়া খুব জরুরি। দুর্বল বাচ্চাদের এই রোগের প্রবণতা বেশি থাকে। বাচ্চার খাবারে যথেষ্ট ফলমূল, শাকসবজি, দুধ, মাছ দেওয়া উচিত। কোনো রকম অ্যালার্জি বা হজমের সমস্যা না থাকলে বাচ্চাকে সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস করুন। বাচ্চার চশমা থাকলে তাকে ঠিকমতো চশমা পরান এবং চশমার যত্ন নেয়া শেখান। বাচ্চাকে দূর থেকে টিভি দেখা এবং আলোর সামনে সোজা হয়ে বসে পড়ার অভ্যাস করতে শেখান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy