1 Answers
মুখে দুর্গন্ধ হলে ঘরে বসে আপনি যা করবেন
- একটি পরিষ্কার উন্নতমানের দাঁতের ব্রাশ ও পেষ্ট দিয়ে দাঁতের সবগুলো অংশ ভিতরে বাইরে পরিষ্কার করুন (তিন বেলা খাবারের পর)
- জিহ্বা পরিষ্কারের জন্য জিবছলা ব্যবহার করুন। বাজারে স্টেনলেস স্টিল অথবা প্লাস্টিকের জিবছলা পাওয়া যায়।
- যেকোনো ধরনের মাউথওয়াশ (ক্লোরহেক্সিডিন জাতীয়) ২ চামচ মুখে ৩০ সেকেন্ড রেখে ফেলে দিয়ে আবার অল্প গরম লবণ পানিতে কুলিকুচি করুন। প্রতিদিন অন্তত দুবার সকালে ও রাতে আহারের পর।
- অবসর সময়ে মুখের ভিতরে একটি লং বা এলাচির দানা রাখুন।
- প্রতিবার আহারের পর (যা কিছু খাবেন যেমন বিস্কুট, ফলমূল বা স্নাক্স জাতীয় খাবার) সম্ভব হলে দাঁত ব্রাশ করুন অথবা ভালোভাবে কুলিকুচি করে ফেলুন।
- ধূমপান বা তামাকজাত দ্রব্য জর্দা, পান ইত্যাদি ত্যাগ করুন।
বিশেষভাবে যা করবেন
দাঁত ব্রাশ করলেই শুধু ময়লা বা খাদ্যকণা পরিষ্কার হয় না, কারণ দাঁতের ফাঁকে ফাঁকে বা মাড়ির ভিতরে ভিতরে অনেক সময় খাদ্যকণা জমা থেকে পচন শুরু হয়। তাই যাদের দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্য জমা হয় বুঝতে হবে তাদের ডেন্টাল ফ্লস (এক ধরনের পিচ্ছিল সুতা) বা ডেন্টাল টুথ পিক্স (এক ধরনের জীবাণুমুক্ত শলাকা) এর সাহায্যে খাদ্যকণাগুলো বের করা প্রয়োজন। এই ডেন্টাল ফ্লস বা সুতো এবং জীবাণুমুক্ত শলাকা ব্যবহার বিধি একজন ডেন্টাল সার্জনের কাছ থেকে জেনে নেয়া ভালো। অনেক সময় এ ফাঁকগুলো ডেন্টাল ক্যারিজ বা মাড়ির রোগের কারণেও হতে পারে, তাই কোনো সিদ্ধান্তের আগে ডেন্টাল এক্স-রে করিয়ে নেয়ার পর নিশ্চিত হয়ে চিকিৎসার ব্যবহার নিতে হতে পারে।
2745 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy