1 Answers

শরীরের নানা স্থানে ব্যথা অনেকের জীবনেই নিত্যদিনের সমস্যা। পিঠা, হাঁটু, ঘাড়, হাত, পা, কোমর, কাঁধ ইত্যাদি নানা স্থানে ব্যথা হতেই পারে। অনেকে এটাকে পাত্তা দেন, অনেকেই আবার পাত্তা দেয়ার প্রয়োজনই মনে করেন না। তবে শরীরের ব্যথাকে পাত্তা না দেয়াটা কিন্তু হতে পারে পরবর্তীতে ভয়ানক ভোগান্তির কারণ। জেনে নিন ব্যথা নিয়ে কখন যাবেন ডাক্তারের কাছে এবং সাধারণ পদ্ধতিতে কীভাবে ব্যথা রাখবেন নিয়ন্ত্রণে।

কখন যাবেন ডাক্তারের কাছে

-সাধারণ কাজ করতে গিয়েই তীব্র ব্যথা হলে।
-সিঁড়ি ভাঙতে বা হাঁটু ভেঙে বসতে অসুবিধা হলে।
-ব্যথার জন্য ঘুমাতে অসুবিধা হলে।
-ব্যথার কারণে শরীরের কোন অঙ্গে অবশ ভাব হলে।
-চলাফেরা করতে সমস্যা হলে।
-ব্যথায় অজ্ঞান হয়ে গেলে।
-ঘন ঘন পেইন কিলার খাওয়ার প্রয়োজন হলে।

ব্যথা নিয়ন্ত্রণের সাধারণ টিপস

-পাউরুটিসহ বেকারির অন্যান্য খাবার বাদ দিয়ে ঘরে তৈরি আটার রুটি, মুড়ি ইত্যাদি খান।
-ফল ও শাকসবজি খাবেন প্রচুর পরিমাণে।
-ডিম ও দুধকে প্রতিদিন রাখুন খাদ্য তালিকায়।
-বসা, দাঁড়ানো বা হাঁটার কাজটি খুবই সচেতনভাবে করুন। মেরুদণ্ড সোজা রাখুন।
-ভারী জিনিস নাড়াচাড়া কম কম। এক টানা ল্যাপটপ বা এমন ভারী জিনিস বহন করবেন না। ঝুঁকে কিছু তুলতে যাবেন না।
-শরীরের ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন।
-এক নাগাড়ে বসে বা দাঁড়িয়ে কোন কাজ করবেন না।
-রাতে সাবধানে শোবেন।
-ঝাকুনি লাগে বেশী এমন কোন বাহনে চড়বেন না।

সূত্র- হেলথ ডাইজেট

3981 views Answered

Related Questions

Next steps