3 Answers

পায়ের দুর্গন্ধ দূর করতে বা প্রতিরোধ করতে পা ও জুতা-মোজার পরিচ্ছন্নতাই প্রথম কথা। সেই লক্ষ্যে নিচের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারেঃ - পা পরিষ্কার রাখুন। প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। সাবান-পানি দিয়ে ধোয়াই ভালো। অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ হলে আরও ভালো। - হালকা গরমপানিতে সাবানের ফেনা করে পা ধুয়ে নিন। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে। - লেবুর রস বা দম দেওয়া ঠান্ডা কালো চা পানিতে মিশিয়ে সে পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখলে লেবুর রস বা চায়ের এসিড জীবাণু নষ্ট করবে। - জুতা বা মোজা পায়ে দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন। - দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতর পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন। - সুতির মোজা ব্যবহার করুন। সুতির মোজা পায়ের ঘাম শোষণ করে নিতে পারে। - প্রতিদিন ধোয়া পরিষ্কার মোজা ব্যবহার করুন। - খোলা স্যান্ডেল পায়ে দিন। - জুতা যদি পায়ে দিতেই হয়, তাহলে চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে পারবে, ফলে পা ঘামবে কম। - বাসায় ফিরে জুতা শুকাতে দিন, এক রাতে ভালোভাবে নাও শুকাতে পারে, রোদে দিন। তাই এক জোড়া জুতাই পর পর দুই দিন পায়ে দেওয়া থেকে বিরত থাকুন। - জুতার ভেতর ট্যালকম পাউডার, বরিক এসিড পাউডার বা দুর্গন্ধনাশক ব্যবহার করতে পারেন।

30408 views Answered

# গোসল করে মোজা পড়ার অাগে দুই হাতের তালুতে অল্প নারিকেল তেল নিয়ে পায়ের তালু থেকে গিড়া পর্যন্ত ও প্রতিটি অাঙ্গুলের ফাকে হালকা মালিশ করে তার পর জুতা-মােজা পড়বেন, এইভাবে প্রায় ছয় মাস করবেন। কয়েকদিন করলেই দেখবেন জাদুকরি ফল।

# একটু দামী সুতি সাদা রংয়ের মোজা পড়বেন অার এক মোজা একদিনের বেশি পড়বেন না।
30408 views Answered

আপনি খুব সহজ উপায়ে মোজা জুতার বাজে গন্ধ দূর করতে পারবেন, জুতা মোজা ব্যাবহার শেষে জুতার ভেতর খবরের কাগজ দিয়ে বল বানিয়ে জুতার ভেতর ঢুকিয়ে দেন, যেন পুরো জুতার ভেতর কাগজ থাকে এভাবে সারারাত রেখে দিন, প্রতিদিন এরকম ভাবে কাজ করুন, দেখবেন জুতায় আর কোন বাজে গন্ধ নেই। মোজা ভালো ভাবে ধুয়ে ব্যবহার করূন।

30408 views Answered

Related Questions

Next steps