1 Answers
*একবারে অনেক বেশি খাবেন না। সারা দিনে বারে বারে অল্প করে খান। তবে খাবারের সময়ের মাঝে বেশিক্ষণ বিরতি রাখবেন না। *প্রতিদিন অন্তত ৮ গ্লাস করে পানি খান। *তাড়াহুড়ো করে খাবেন না। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। *যতটা সম্ভব তেল-মশলা এড়িয়ে চলুন। *অতিরিক্ত চাপ, দুশ্চিন্তার কারণে হজমে ব্যাঘাত ঘটে। ফলে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি কমাতে হলে মানসিক চাপ কমান। ঘুমের ব্যাঘাত হলেও হজমে অসুবিধা হয়। *প্রতিদিন ১টা করে কলা খেতে পারেন। কলা অ্যাসিডিটি ও বুকজ্বলা প্রতিরোধে সাহায্য করে। *অ্যাসিডিটি কমানোর সহজ উপায় হলো ১ গ্লাস পানিতে ২ চা চামচ মধু ও ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাওয়ার আগে খান। *তেলে ভাজা খাবার, তেল-মশলা দেয়া আচার, খুব ঝাল খাবার, ভিনেগার, চকলেট যতটা সম্ভব কম খান। *পেঁয়াজ, বাঁধাকপি, মুলা, গোল মরিচের গুঁড়া দিয়ে তৈরি সালাদ এড়িয়ে চলুন। *কাঁচা ফল যতটা সম্ভব এড়িয়ে চলুন। ফল ভালো মতো না পাকলে খাবেন না। *ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলুন। *ধূমপান বন্ধ করে দিন। মদ্যপানের অভ্যাস থাকলে তা কমিয়ে দিন।