1 Answers

লো ব্যাক পেইন বা কোমর ব্যথা প্রতিরোধের জন্য নিম্নের ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। ক. সঠিকভাবে মেরুদণ্ড সোজা রেখে বসা। বসার পর মাথা সোজা রাখতে হবে এবং কোমরের স্বাভাবিক বাঁকটি যেন ঠিক থাকে। এমনভাবে বসতে হবে যে দেহের ভার কোমরে যেন সমভাবে বণ্টিত হয়। খ. সামনে ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ না করা এবং পেছনের দিকে বেশি পরিমাণে বাঁক দিয়ে না বসা। গ. মেরুদণ্ড সোজা রেখে ওজন বহন করা এবং ওজনকে দেহের যত কাছাকাছি সম্ভব রেখে তোলার চেষ্টা করা। ঘ. সবসময় সোজা হয়ে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর সময় এক পা সবসময় বিশ্রামে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর পা বদল করতে হবে। ঙ. পেট ও পিঠের মাংসপেশী মজবুত রাখার জন্য ব্যায়াম করা। চ. মেরুদণ্ড যাতে আঘাতপ্রাপ্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

2769 views Answered

Related Questions

Next steps