1 Answers
কোনো ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা বেশি, তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো ওই ব্যক্তি কত কম অসুস্থ হচ্ছেন। একদিকে আপনি যত কম এবং যত দিন পর অসুস্থ হচ্ছেন, অন্যদিকে ওই অসুস্থতা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন মানেই আপনার রোগ প্রতিরোধক্ষমতা তত ভালো। এরপরও রক্তের কিছু পরীক্ষার মাধ্যমেও বোঝা যায় রোগ প্রতিরোধক্ষমতার অবস্থা। যেমন রক্তের সার্বিক চিত্র বা সিবিসি, রক্তের ইমিউনোগ্লোবিউলিন স্ট্যাটাস ইত্যাদি। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সার্বিকভাবে প্রতিদিন উচ্চ আমিষ (মাছ, ডিম, দুধ, ডাল, মাংস ইত্যাদি) এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার (লেবু, কমলা, আমলকী, পেঁপে, সব ধরনের বেগুনি, লাল, হলুদ, কমলা রঙের শাক-সবজি-ফল ইত্যাদি) খেতে হবে। কোনো মানুষের রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত না ধীরে বাড়বে, তা নির্ভর করে তার শরীরের প্রয়োজন, চাহিদা এবং কিছু বিষয়ের (ফুড-নিউট্রিয়েন্ট ইন্টারঅ্যাকশন) ওপর, যেমন খাবারের সঙ্গে সামান্য একটু লেবু (ভিটামিন-সি) যেমন রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ তিন গুণ বাড়িয়ে দেয়, তেমনি খাওয়ার সঙ্গে সঙ্গে চা বা কফি খেলে ওই হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy