1 Answers
*রোগীর চারপাশ থেকে ভিড় কমান, তাঁকে ছায়ায় নিয়ে যান। সম্ভব হলে ফ্যানের নিচে রাখুন। অথবা কিছু দিয়ে তাঁকে বাতাস করতে থাকুন। *যতটা সম্ভব ঠান্ডা পানি জোগাড় করুন তাড়াতাড়ি এবং রোগীকে গোসল করান। সারা শরীরে পাতলা কাপড় দিয়ে পানি ঢাললে কাজ দেবে তাড়াতাড়ি। *পানি ঢালার আগে গায়ের জামাকাপড় যতটা সম্ভব খুলে বা আলগা করে দিন। *মাথাতেও বরফ দিন অথবা ঠান্ডা পানি ঢালুন। *রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকলে তুলায় ভিজিয়ে রোগীর সারা শরীরে, হাতে, পায়ে ঘষতে থাকুন। এসব ব্যবস্থায় রোগীর শরীরের তাপমাত্রা কমে আসবে দ্রুত। *অন্তত দশ মিনিট পর পর টেম্পারেচার দেখতে থাকুন। তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইটের নিচে না নামা পর্যন্ত তাপমাত্রা কমানোর চেষ্টা করতে থাকুন।
2633 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy