ওয়াদদু হা-।
ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা;
ওয়াল্লাইলি ইযা-ছাজা-।
আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়।
মা-ওয়াদ্দা‘আকা রব্বুকা ওয়ামা-কালা-।
তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেন নি, এবং তিনি অসন্তষ্টও নন।
ওয়ালাল আ-খিরতুখাইরুল্লাকা মিনাল ঊলা-।
আর আলবৎ পরকাল তোমার জন্য হবে প্রাথমিককালের চেয়ে ভালো।
ওয়া লাছাওফা ইউ‘তীকা রব্বুকা ফাতারদা-।
আর শীঘ্রই তো তোমার প্রভু তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তষ্ট হবে।
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-।
তিনি কি তোমাকে এতীম অবস্থায় পান নি, তখন তিনি আশ্রয় দেন?
ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা-।
আর তিনি তোমাকে পান দিশাহারা, কাজেই তিনি পথনির্দেশ দেন।
ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা-।
আর তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, সেজন্য তিনি সমৃদ্ধ করেন।
ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
সুতরাং এতীমের ক্ষেত্রে -- তুমি তবে রূঢ় হয়ো না।
ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
আর সাহায্যপ্রার্থীর ক্ষেত্রে -- তুমি তবে হাঁকিয়ে দিয়ো না।
ওয়া আম্মা-বিনি‘মাতি রব্বিকা ফাহাদ্দিছ।
আর তোমার প্রভুর অনুগ্রহের ক্ষেত্রে -- তুমি তবে ঘোষণা করতে থাকো।