وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

ওয়াল্লাইলি ইযা-ছাজা-।উচ্চারণ

এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। তাফহীমুল কুরআন

এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়।মুফতী তাকী উসমানী

শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে;মুজিবুর রহমান

শপথ রাত্রির যখন তা গভীর হয়,মাওলানা মুহিউদ্দিন খান

শপথ রজনীর যখন তা হয় নিঝুম, ইসলামিক ফাউন্ডেশন

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।আল-বায়ান

রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,তাইসিরুল

আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মূলে রাতের সাথে سَجَى শব্দ ব্যবহার করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র অন্ধকার ছেয়ে যাবারই নয় বরং নিঝুম ও শান্ত হয়ে যাবার অর্থও পাওয়া যায়। সামনের দিকে যে বর্ণনা আসছে তার সাথে রাতের এই গুণাবলীর গভীর সম্পর্ক রয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২. শপথ রাতের যখন তা হয় নিঝুম(১)-

(১) এখানে سَجَىٰ এর আরেকটি অর্থ হতে পারে। আর তা হলো, অন্ধকারাচ্ছন্ন হওয়া। এখানে দিনের আলো ও রাতের নীরবতা বা অন্ধকারের কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয়েছে, আপনার রব আপনাকে বিদায় দেন নি এবং আপনার প্রতি শক্রিতাও পোষণ করেন নি। একথার জন্য যে সম্বন্ধের ভিত্তিতে এই দুটি জিনিসের কসম খাওয়া হয়েছে তা সম্ভবত এই যে, রাতের নিঝুমতা ও অন্ধকারাচ্ছন্নতার পর দিনের আলোকমালায় উদ্ভাসিত হওয়ার মতই যেন বিরতির অন্ধকারের পর অহী আগমনের আলো উদ্ভাসিত হয়েছে। (বাদা’ইউত তাফসীর)

তাফসীরে আহসানুল বায়ান

২। শপথ রাত্রির; যখন তা সমাচ্ছন্ন করে ফেলে। (1)

(1) سَجَى শব্দের অর্থ হল নিঝুম হওয়া। অর্থাৎ, যখন রাত্রি নিঝুম হয়ে যায় এবং তার অন্ধকার পূর্ণরূপে ছেয়ে যায়। যেহেতু তখনই প্রত্যেক জীব স্থির ও শান্ত হয়ে যায়।