ওয়াদদু হা-।উচ্চারণ
উজ্জ্বল দিনের কসম ১ তাফহীমুল কুরআন
(হে রাসূল!) শপথ চড়তি দিনের আলোর,মুফতী তাকী উসমানী
শপথ পূর্বাহ্নের।মুজিবুর রহমান
শপথ পূর্বাহ্নের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ পূর্বাহ্নের, ইসলামিক ফাউন্ডেশন
কসম পূর্বাহ্নের,আল-বায়ান
সকালের উজ্জ্বল আলোর শপথ,তাইসিরুল
ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা;মাওলানা জহুরুল হক
১
এখানে ‘দুহা’ শব্দটি রাতের মোকাবেলায় ব্যবহার করা হয়েছে তাই এর অর্থ উজ্জ্বল দিবা। সূরা আ’রাফের নিম্নোক্ত আয়াতটিকে এর নজীর হিসেবে পেশ করা যায়ঃ
اَفَاَمِنَ اَهۡلُ الۡقُرٰٓى اَنۡ يَّاۡتِيَهُمۡ بَاۡسُنَا بَيَاتًا وَّهُمۡ نَآٮِٕمُوۡنَؕ اَوَاَمِنَ اَهۡلُ الۡقُرٰٓى اَنۡ يَّاۡتِيَهُمۡ بَاۡسُنَا ضُحًى وَهُمۡ يَلۡعَبُوۡنَ
‘জনপদবাসীরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে পড়েছে যে, তাদের ওপর রাতে আমার আযাব আসবে যখন তারা ঘুমিয়ে থাকবে? আর জনপদের লোকেরা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের ওপর দিন দুপুরে আমার আযাব আসবে যখন তারা খেলতে থাকবে? ” (৯৭-৯৮ আয়াত)
এই আয়াতগুলোতে ও “দুহা” (ضُحى ) শব্দটি ব্যবহার করা হয়েছে রাতের মোকাবেলায়। আর এর অর্থ চাশত এর সময় নয়, বরং দিন।
১. শপথ পূর্বাহ্ণের,
১। শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগের)। (1)
(1) ضُحى পূর্বাহ্ন বা চাশতের অক্ত্ ঐ সময়কে বলা হয়, যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে। কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন।