আলাম নাশরহলাকা সাদরক।
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরক
আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, --
আল্লাযীআনকাদা জাহরক।
যা চেপে বসেছিল তোমার পিঠে;
ওয়া রফা‘না-লাকা যিকরক।
আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।
ফাইন্না মা‘আল ‘উছরি ইউছর-।
অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,
ইন্না মা‘আল ‘উছরি ইউছর-।
নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।
ফাইযা-ফারগতা ফানসাব।
সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,
ওয়া ইলা- রব্বিকা ফারগাব।
আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।