وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب

ওয়া ইলা- রব্বিকা ফারগাব।উচ্চারণ

এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও। তাফহীমুল কুরআন

এবং নিজ প্রতিপালকের প্রতিই মনোযোগী হও।মুফতী তাকী উসমানী

এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর।মুজিবুর রহমান

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ কর।ইসলামিক ফাউন্ডেশন

আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।আল-বায়ান

এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।তাইসিরুল

আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অবসর পাওয়ার অর্থ হচ্ছে, নিজের কাজকাম থেকে অবসর পাওয়া, তা ইসলামের দাওয়াত দেয়া ও ইসলাম প্রচারের কাজ হতে পারে বা ইসলাম গ্রহণকারীদেরকে শিক্ষা ও তরবিয়ত দানের কাজও হতে পারে অথবা নিজের ঘরের ও বাইরের বৈষয়িক কাজও হতে পারে। এই নির্দেশটির উদ্দেশ্য হচ্ছে, যখন আর কোনো কাজ থাকবে না তখন নিজের অবসর সময়টুকু ইবাদাতের পরিশ্রম ও সাধনায় ব্যয় করো এবং সবদিক থেকে দৃষ্টি ও মনোযোগ ফিরিয়ে এনে একমাত্র নিজের রবের প্রতি মনোযোগী হয়ে যাও।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন।(১)

(১) النصب অর্থ কঠোর প্রচেষ্টার পর ক্লান্ত হওয়া। এ প্রচেষ্টাটি দুনিয়ার কাজেও হতে পারে, আবার আখেরাতের কাজেও হতে পারে। এখানে কী উদ্দেশ্য তা নিয়ে কয়েকটি মত পাওয়া যায়। সবগুলো মতই গ্রহণযোগ্য হতে পারে। কেউ কেউ বলেছেন, এর অর্থ সালাতের পর দু'আয় রত হওয়া। কেউ কেউ বলেন, ফরযের পর নফল ইবাদতে রত হওয়া। মূলত এখানে উদ্দেশ্য দুনিয়ার কাজ থেকে খালি হওয়ার পর আখিরাতের কাজে রত হওয়াই উদ্দেশ্য। শেষ আয়াতে বলা হয়েছে, একমাত্র আল্লাহরই নিকট মনোযোগী হয়ে সকল ইবাদত যেন তিনি কবুল করে নেন, এ আশা করো। এ আয়াতে মুমিনদের জীবনে বেকারত্বের কোন স্থান দেওয়া হয় নি। হয় সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, নয় আখেরাতের কাজে। (আদওয়াউল বায়ান, সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

৮। আর তোমার প্রতিপালকের প্রতিই মনোনিবেশ কর। (1)

(1) অর্থাৎ, তাঁর কাছেই তুমি জান্নাতের আশা রাখ। তাঁর কাছেই তুমি নিজের প্রয়োজন ভিক্ষা কর এবং সর্ববিষয়ে তাঁরই উপর নির্ভর কর ও ভরসা রাখ।