ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।উচ্চারণ
কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না। ৯ তাফহীমুল কুরআন
সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না।মুফতী তাকী উসমানী
অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা,মুজিবুর রহমান
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;মাওলানা মুহিউদ্দিন খান
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না ; ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।আল-বায়ান
কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।তাইসিরুল
সুতরাং এতীমের ক্ষেত্রে -- তুমি তবে রূঢ় হয়ো না।মাওলানা জহুরুল হক
৯
অর্থাৎ যেহেতু তুমি নিজে এতিম ছিলে, আল্লাহ তোমার প্রতি মেহেরবানী করেছেন এবং এতিম অবস্থায় সর্বোত্তম পদ্ধতিতে তোমাকে সাহায্য-সহায়তা দান করেছেন, তাই আল্লাহর এই সাহায্যের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তুমি কখনো কোন এতিমের প্রতি জুলুম করবে না।
৯. কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না।(১)
(১) এ নি'আমতগুলো উল্লেখ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এর কৃতজ্ঞতাস্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশ দেয়া হয়েছে। প্রথম নির্দেশ হচ্ছে, ইয়াতিমের সাথে কঠোর ব্যবহার করবেন না। অর্থাৎ আপনি কোন পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ মনে করে তার ধন-সম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে নেবেন না। এর মাধ্যমে সকল উম্মতকেই ইয়াতীমের সাথে সহৃদয় ব্যবহার করার জোর আদেশ দেওয়া হয়েছে এবং বেদনাদায়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছেন। (বাদা’ই’উত তাফসীর)
৯। অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়ো না। (1)
(1) বরং ব্যবহারে তার সাথে নম্রতা ও অনুগ্রহ প্রদর্শন কর।