আমি একজন ছেলে । আমার বয়স ১৭ বছর । কিন্তু আমি মোটা নয়, খুবিই চিকন এবং অন্যদের মতো আমার এত শক্তি নেই । অন্যদের মতো স্বাভাবিক শক্তি পেতে হলে কি করব ? যদি যেনে থাকেন , তাহলে অবশ্যই বলবেন । প্লিজ ।
2894 views

1 Answers

দুধ  প্রাণিজ-ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার শক্তি উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি।

ডিম খেলে শক্তি বাড়ে


ডিমের কুসুম শরীরের জন্য খুব উপকারী। এতে প্রচুর ভিটামিন বি থাকে, যা শরীরে শক্তি সরবরাহে সাহায্য করে। ডিমের মধ্যে বিদ্যমান ভিটামিন ডি হাড় মজবুত করতে সাহায্য করে।  এছাড়া প্রোটিনের ব্যাপক সরবরাহ করে ডিমের কুসুম।


শক্তি বাড়াতে পানিকে গুরুত্ব দিন


পানির বিকল্প কিছু নেই— এটা আমরা সবাই জানি। তবে পানি কী জন্য এত প্রয়োজনীয় তা এর গুণাগুণ জানলেই বোঝা যায়। শরীরে শক্তি জোগাতে এবং পুষ্টি সরবরাহ করতে এটি বিশেষ ভূমিকা রাখে। এছাড়া শরীরের অপ্রয়োজনীয় উপাদান পানির কারণে মূত্র আর ঘামের সঙ্গে বের হয়ে যায়। এতে শরীর অনেক বেশি সতেজ থাকে।

বাদাম আর শুকনো ফলের মিশ্রণ শরীরে ব্যাপক প্রোটিন সরবরাহ করে। এর মধ্যে থাকা আঁশ শরীরে গ্লুকোজ সরবরাহ অনেকটা স্বাভাবিক রাখে। এছাড়া প্রোটিন পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে।

2894 views

Related Questions