কিভাবে জাতীয় পর্যায়ে বাংলাদেশের কবি ও লেখক হতে পারব?

আমি ২টি উপন্যাস,২টি কাব্য গ্রন্থ, ১টি নাটক,১টি জীবনী গ্রন্থ, ১টি গল্প ও ১টি দার্শনিক চিন্তাধারা নামক গ্রন্থ লেখেছি। এদের মধ্যে ১টি উপন্যাস ও ১টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে ২০০৮ ও ২০০৯সালে। প্রশ্ন হল- এখন আমি কিভাবে জাতীয় ভাবে কবি/লেখক হিসাবে স্বীকৃতি পাব? বলবেন কি?
2523 views

1 Answers

প্রথমে আপনার গ্রন্থগুলোর জন্য শুভ কামনা এবং আপনার প্রতি শুভেচ্ছা।

আপনি এতগুলো বইয়ের লেখক— আমাদের চেয়ে আপনার বেশি জানার কথা যে, কেউ কোনো সিস্টেম বা কৌশলের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত লেখক হতে পারে না।

আপনি লিখতে থাকুন, আপ্রাণ চেষ্টা করুন যেন সেরা সেরা বই জাতিকে উপহার দিতে পারেন। একসময় আপনার বই যদি আলোড়ন সৃষ্টি করতে পারে, যদি জনপ্রিয় কিছু বইয়ের লেখক হয়ে যেতে পারেন আপনি, তাহলে স্বীকৃতি আপনার পদচুম্বন করবে।

জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত হতে হলে অবশ্যই ভালো মানের বই লিখতে হবে। আর তার জন্য চাই বেশি বেশি পড়া এবং ভালো মানের বই পড়া।

এরপর লিখতে থাকুন, আপনার সেরাটা উজাড় করে দিন কাগজের পিঠে! আর লেখকদের সঙ্গে সম্পর্ক রাখুন। দেখবেন, স্বীকৃতি কোনো ব্যাপারই না! ধন্যবাদ! 

2523 views Answered

Related Questions

Next steps