কিভাবে মুখ, পা ও পায়ের ঘোরালি ফর্সা করব?
3 Answers
হাত পা ও মুখের ত্বক ফর্সা করার উপায়: ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে হাতে পায়ের গোড়ালি তে শাইন আনবে আর রোদে পোড়া কালো ভাব দূর করবে। • বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে • আলু কেটে আলুর রস করে হাত পায়ে মুখে মেসেজ করুণ ১৫, ২০ মিনিট কালো দাগ থাকলে চলে যাবে হাত, পা, মুখ ফর্সা ভাব ফুটে উঠবে। • আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে। • শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে হাতে পায়ে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে। • সপ্তাহে একবার হলুদ দুধ, মিক্সড করে প্যাক বানিয়ে লাগান আর ৯/১০ মিনিট পর ধুয়ে ফেলুন এতে ত্বকের রং বাড়বে। উপরে এইসব ঘরোয়া পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারবেন এবং সুন্দর্য বাড়াতে পারবেন।
এর জন্য ব্যবহার করতে পারেন একটি ফেসপ্যাক। এজন্য পরিমাণ মত মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি হাত পায়ে ভালো মত লাগিয়ে ২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে। ধন্যবাদ!
হাত,পা ও পুরো শরীর ফর্সা করার উপায়: বেসন,হলুদের গুঁড়া দুধের সাথে মিশিয়ে হাতে,পায়ে ও গায়ে মাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। গোসলের আগে এই প্যাকটি লাগানোর চেষ্টা করুন। চন্দন ১ চা চামচ, মুলতানি মাটি ১ চা চামচ,মধু ১ চা চামচ হলুদ বাটা ১চা চামচ, ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান। ১ চা চামচ লেবুর রস,১ চা চামচ শসার রস,১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক্টটি হাতে পায়ে লাগান।পুরো শরীরে দিতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বাদাম তেল ১ টেবিল চামচ,অ্যালোভেরা জেল ১ চা চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন।হাত, পা ফর্সা হবে। গোসলের পর সারা শরীরে ভেসলিন বা ভারি ক্রিম লাগাবেন। গোসলের সময় স্ক্রাব দিয়ে পুরো শরীর ঘষবেন। নিভিয়া,ভেসলিন এর বডি হোয়াইটিনিং ব্যবহারে কার্যকারী ফলাফল পেতে পারেন । ১ কাপ ঠাণ্ডা চায়ের লিকারের সাথে ২ টেবিল চামচ ময়দা ও আধা চা চামচ মধু মিশিয়ে হাতে,পায়ে লাগিয়ে রাখুন।২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার সময় একটু সার্কুলার মুভমেন্টে ঘষবেন। শশার রস, গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে মাখবেন।কালচে দাগ কমানোর এটি একটি অন্যতম সহজ উপায়। গ্লিসারিনের সাথে লেবুর রস মিশিয়ে একটি শিশিতে ভরে রাখুন। প্রতিদিন ঘুম থেকে উঠার পর মুখ ধোয়ার পর হাতে ও পায়ে ম্যাসাজ করুন। ২ টেবিল চামচ নারিকেলের দুধের সাথে চন্দন গুঁড়া মিশিয়ে আলতোভাবে পুরো শরীরে ঘষে নিন।এটি আপনার শরীরের রং উজ্জ্বল করবে। সপ্তাহে কমপক্ষে ১ বার পেডি কিউর ও মেনি কিউর করা উচিৎ। পার্লারে যাওয়ার সময় থাকলে বাসায় সেরে ফেলুন। গরম পানিতে লবণ,লেবুর রস,গ্লিসারিন,শ্যাম্পু মিশিয়ে ১০ মিনিট হাত পা ভিজিয়ে রেখে পেডি কিউর ও মেনি কিউর সেট দিয়ে হাত পা পরিষ্কার করে ফেলুন। পরে ময়েশ্চারাইজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। প্রতিদিন ৭ থেকে ৮ গ্লাস পানি পান করুন। সবুজ শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল গ্রহণ করুন। ঘাড়ঃ যাদের ঘাড় কালো তারা ৪ চা চামচ কাঁচা দুধের সাথে ১ চা চামচ উপটান,আধা চা চামচ হলুদ বাটা দিয়ে প্যাকটি বানিয়ে লাগান। কালচে ভাব ধীরে ধীরে দূর হবে। কমলার খোসার গুঁড়া গোলাপজল দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘাড়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে নিয়ে গলায় ও ঘাড়ে প্রতিদিন ম্যাসাজ করুন। মাস শেষে ফলাফল দেখুন নিজের চোখেই। আলমন্ড পাউডার,গুঁড়া দুধ ও মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ঘাড়ের কালো অংশে ভালভাবে লাগান।৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু স্বাভাবিকভাবে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে টমেটো ও লেবুর রসে থাকে এক ধরণের এসিড যা রং হালকা করতে সাহায্য করে। মধু,লেবুর রস, টমেটোর রস একসাথে মিশিয়ে লাগান এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। কোন কিছু একদিনে করেই ফলাফল পাবে না ।ধৈর্য রেখে নিয়মের মধ্যে পরিচর্যা করতে হবে। ধীরে ধীরে উপকৃত হবেন আশা করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy