2 Answers
প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার সহজ উপায়
১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।
• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।

• আমরা সবাই কমলা খেয়ে খোসাটা ফেলে দিই,অথচ এই ফেলনা জিনিসটাই আপনাকে পৌছে দিবে আপনার স্বপ্নের অনেক কাছাকাছি।কমলার খোসা রোদে শুকিয়ে নিন।তারপর মিহি করে গুঁড়ো করে নিন।তারপর ১ টেবিল চামচ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টক দইয়ের পেস্ট মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
• ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেকদিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।

• আপনার যদি টমেটো তে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।
• শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন।মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষণীয়।
• ২ টেবিল চামচ বেসন,২ চিমটি কাঁচা হলুদ ,২-৩ ফোঁটা লেবুর রস আর ১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন।মুখে ৫ মিনিট ভালো ভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি।তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।তবে মনে রাখবেন হলুদ কিন্তু সবার ত্বকের জন্য নয়। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।

ত্বক উজ্জ্বল ও ফর্সা করার ৮টি ফর্মুলা ভাবছেন আরও উজ্জ্বল ও ফর্সা ত্বকের অধিকারী হওয়া যায় না? হে যায় তার জন্য রয়েছে আপনার চারপাশেই অজস্র প্রাকৃতিক উপাদান যা নামমাত্র খরচে, বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় আপনাকে করে তুলতে পারে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী। ভাবছেন কীভাবে? চলুন জেনে নিই। ১। ত্বকের রঙ আরও ফর্সা করার জন্য মুখে দই লাগান। ২০ মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন লাগাতে হবে। ২। সারা গায়ের রঙ উজ্জ্বল করতে বেসন, দই আর সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের সময় সাবানের বদলে এটি ব্যবহার করুন নিয়মিত। ৩। যাদের ত্বক তৈলাক্ত তারা মুগের ডাল গুঁড়ো করে সামান্য পানিতে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে মুখে স্ক্রাব করুন। কারণ ত্বকের ওপরে মরা কোষের পরত জমে মুখের ত্বক কালো দেখায়। ৪। আধা টুকরো পাকা কলা নিন। ভালোভাবে চটকে নিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান, মুখে গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৫। সারা গায়ের ত্বক উজ্জ্বল করতে বেসন ও খাঁটি সরিষার তেল একসাথে মিশিয়ে গোসলের আগে সারা গায়ে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ৬। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য দারুণ একটি টিপস হল ৫০ গ্রাম আমন্ড গুঁড়ো, ২ চামচ দুধের মাঠা, গোটা একটা লেবুর রস, ২ চামচ চায়না ক্লে তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে মুখ ও গলায় লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৭। স্বাভাবিক ত্বকের অধিকারীরা আরও একটি উপায়ে ফর্সা হতে পারেন। ১ চামচ চন্দনবাটা , ১ চামচ পাকা পেঁপের শাঁস একসঙ্গে মিশিয়ে সারা মুখে মেখে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৮। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে তাহলে, ৪ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ কমলালেবুর খোসার শুকনো গুঁড়ো, দুধ দিয়ে মিশিয়ে মুখে ও গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তথ্যঃ রূপ বিশেষজ্ঞ, শেহনাজ হুসেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy