1 Answers
আপনি ত্বকের উপকারিতার জন্য মুলতানি মাটি নিম্নোক্ত উপায়ে ব্যবহার করতে পারেন:
- এক টেবিল চামচ মসুর ডালের গুঁড়া, তিন টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ লেবুর রস ও প্রয়োজনমতো শশার রস অথবা পানি ভালোভাবে মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট হালকা মাসাজ করুন।
- মুলতানি মাটি, অলিভ অয়েল ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
-
মুলতানি মাটি, অ্যালোভেরার রস ও গোলাপজল একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন মিশ্রণটি তৈরি করে ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন।
3190 views
Answered