মুখের সৌদর্য কিভাবে বাড়ানো যায়?

অামি কিভাবে মুখের সৌদর্য বাড়াতে পারবো?
3755 views

8 Answers

একজন মানুষের শুধু মুখের যত্ন করলেই হবে না সাথে হাত, পা, চোখ, ঠোঁট ইত্যাদি অঙ্গেরও যত্ন নেওয়া দরকার। আপনি যদি সত্যি সত্যি আপনার ত্বকের সৌন্দর্য্য বাড়াতে চান কিংবা হারানো সৌন্দর্য্য ফিরে পেতে চান, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এমনকি আপনাকে ঘন ঘন বিউটি পার্লারেও যেতে হবে না। শুধুমাত্র ঘরে বসে কিছু টিপস আর নিয়ম মেনে চললেই আপনি পেতে পারেন সুন্দর লাবন্যময় ত্বক – যা আপনি চান।

১. চোখের দাগ

খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।

২. ঠোটেঁ যত্ন

ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

৩. রোদে জ্বলা ভাব

টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা ভাব কমে যাবে।

৪. হাতের রুক্ষ ভাব

হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।

৫. হাতের কনুই

কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

৬. মুখের ব্রণ

মুখের ব্রণ আপনার সৌন্দর্য্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

৭. চুল পড়া

চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।

৮. তৈলাক্ত ত্বকে

তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৯. হাত খুব ঘামে

যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

১০. পায়ের গোড়ালি

পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন। পায়ের গোড়ালি ফাটা ভালো হয়ে যাবে।

১১. ত্বকের উজ্জ্বলতায়

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১২. নাকের ব্লাক হেডস

লেবুর রসের সাথে কয়েক ফোটা মধু মিশিয়ে নিয়ে নাকের পাশে ও ব্লাক হেডস আক্রান্ত যায়গাগুলোতে ভালো করে ঘষে নিন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে গরম তোয়ালে দিয়ে চেপে মুখ মুছে নিন।

১৩. পিঠের ছোপ

পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।

১৪. মুখের আদ্রতা ধরে রাখতে

মুখে তাৎক্ষনিক লাবণ্য আনতে একটা ভেষজ উপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে আদ্র রাখবে।

১৫. হাত, পা, ফর্সা করতে

হাত পায়ের সৌন্দর্য্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।

১৬. মুখের মেস্তা

মুখের মেস্তা বা বাদামী দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

১৭. নিঃশ্বাসের দুর্গন্ধ

নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবেনা।

১৮. যেকোন দাগ সারাতে

সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।

১৯. শুষ্ক ত্বক

অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখাও দূর হয়ে যাবে।

২০. অবাঞ্ছিত লোম

৩ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ পানি। প্রথমে সব উপাদান একসাথে মিশিয়ে একটি মিশ্রন তৈরি করুন। ত্বকে লাগান ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর মুখ ধোয়ার সময় ভালোভাবে ঘষে ঘষে তুলুন।

উপরোল্লিখিত বিউটি টিপসগুলো নিঃসন্দেহে সাশ্রয়ী এবং কার্যকরী। এগুলো যেকোন সময় আপনার কাজে দেবে। এগুলো ব্যবহারে আপনার কোন বিশেষজ্ঞের পরামর্শ নেবারও দরকার নেই।

3755 views Answered

১। ডাবের জলের মধ্যে দুধের স্বর মিশিয়ে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করুন৷ এতে মুখের বলীরেখা দূর হয়ে যাবে৷ মুখের দাগ কমবে৷ এছাড়া ত্বকও নমনীয় হবে৷ ২। কখনও মুখে কালো কালো ছোপ তৈরী হয়৷ এর থেকে মুক্তি পাওয়ার জন্য এক চামচ চন্দনের বীজের প্যাক, এক চামচ মূলোর রস, আর আধা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান৷ কুড়ি মিনিট রাখার পরে মুখ ভালো করে ধুয়ে নিন৷ এতে খুব তাড়াতাড়ি মুখের কালো দাগ দূর হয়ে যাবে৷

3755 views Answered

মুখের সৌন্দর্য বাডানোর জন্য আপনি নিয়মিত Clean and clear ফেসওয়াশ ও Ponds white buty ক্রীমটি ব্যবহার করতে পারেন।এতে আপনি অনেকটাই ফর্সা হবেন।

3755 views Answered

সৌন্দর্য বাড়ানোর সহজ টিপস আজ থাকছে আপনাদের জন্য কিছু সহজ ও উপকারী টিপস যা আপনার সৌন্দর্য বাড়তে সাহায্য করবে। যা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। জেনে নিন বাড়িতে বসে সৌন্দর্য বাড়ানোর উপায় গুলো। রোদে পোড়া- সানবার্নে মুখে ছোপ ছোপ কালো দাগ পড়ে। কালো ছোপ থেকে ত্বককে মুক্ত করতে আলু বা শসার রস মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ভাঁজ– রোদে বের হওয়ার অন্তত মিনিট ১৫ আগে সানব্লক ক্রিম বা লোশন মুখ, গলা ও হাতে লাগান। দিনে অন্তত দুইবার শসার ঠাণ্ডা রস মুখে লাগান। তাহলে ত্বকে ভাঁজ পড়বে না। চোখের নিচে কালি– চোখের নিচে কালি পড়ে অতিরিক্ত টেনশন, রাত জাগার কারণে। চোখের নিচের কালি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে শসা বা আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। চোখের ফোলা ভাব- দুটি তুলার প্যাড তরল ঠাণ্ডা দুধে ভিজিয়ে চোখের ওপর রাখুন। তুলা নরম হয়ে এলে তা বদলে নিন। প্রতিদিন ১৫ মিনিট তুলার প্যাড চোখে লাগান, চোখের ফোলাভাব কমবে। ব্রণ- জায়ফল বেটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগান। ঘণ্টাখানেক পর ভালো করে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ লাগাবেন না। অল্প কয়েক দিন ব্যবহারেই ব্রণও কমে যাবে। ব্ল্যাক হেডস- সাধারণত নাকের চারপাশে ব্ল্যাক হেডস দেখা যায়। ধনে পাতার রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে লাগান। সকালে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন। এক সপ্তাহে ব্ল্যাক হেডস কমে যাব। হোয়াইট হেডস- হোয়াইট হেডস দূর করতে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে এর সঙ্গে কয়েক ফোঁটা ভিনেগার মিলিয়ে হোয়াইট হেডসে লাগান। আধঘণ্টা পর কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মেছতা- মেছতার প্রধান কারণ রোদ ও আগুনের তাপ লাগা। চালের গুঁড়ো ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে সারা মুখে লাগান। এ ছাড়া লেবুর রস নিয়মিত লাগাতে পারেন। টক দই তুলা দিয়ে মুখে লাগালেও মেছতা কমবে।

3755 views Answered

মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে হলে ধর্মীয় অনুশাসন মানার কোনো বিকল্প নাই।তাছাড়া প্রতিদিন ভোরে উঠবেন। আর প্রতিদিন সকালে ও রাতে ফেইসওয়াস করার পর চন্দনের গুড়া মুখে পেষ্ট আকারে মেখে ১০ মিনিট রেখে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

3755 views Answered

সপ্তাহে ৩-৪ দিন, রাতের বেলা, বেসন,দুধ লাগাবেন।

3755 views Answered

ইমামি ফেয়ারনেস হ্যান্ডসাম ক্রিম ব্যবহার করুন, এবং গ্রারনিয়ার ফেইসওয়াস দিয়ে প্রতিদিন মুখ ধৌত করবেন।

3755 views Answered

প্রতিদিন 2 চামচ কাচা হলুদ কুচি 1 গ্লাস দুধের সাথে ফুটিয়ে হলুদগুলি ছেকে দুধটা পান করুন অনেক ভাল ফল পাবেন।

3755 views Answered

Related Questions

Next steps