1 Answers
ঘাড়ের কালো দাগের জন্য ১। লেবুঃ লেবু রোদে পোড়া দাগ দূর করে ও ত্বক উজ্জ্বল করে। তাই আপনি এক টুকরো লেবু নিয়ে সরাসরি আপানার গলা ও ঘাড়ে ম্যাসেজ করুন এবং চাইলে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ২। নারিকেল তেলঃ নারিকেল আমাদের ত্বককে শুধুমাত্র পুষ্টির যোগান দেয় না এটি আমাদের ত্বকের পোড়া ভাবও দূর করে। পরিমাণ মত নারিকেল তেল হাতে নিয়ে ঘাড় ও গলায় ম্যাসেজ করুন। ৩। বেকিং সোডাঃ পরিমাণ মত পানি নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন তারপর গলা ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৪। শসাঃ শসা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। তাই আপনার ঘাড় ও গলায় শসার রস ব্যবহার করুন নিয়মিত। পায়ের দাগের জন্য চালের গুঁড়া ও তরমুজের রসঃ কয়েক টুকরা তরমুজ ব্লেন্ড করে এর সাথে ১ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। এবার গোসল করার ১৫ মিনিট পূর্বে এটি হাত পায়ে লাগিয়ে নিন। এর পর হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে নিন। পেঁপে ও বেসনের পেস্টঃ একটা পাকা পেঁপে ভালো ভাবে ব্লেন্ড করে এর সাথে ২ চামচ বেসন মিশিয়ে নিন। যেহেতু হাত ও পায়ের চামড়া ত্বকের তুলনায় বেশি শক্ত হয় তাই এটা লাগিয়ে তুলে ফেলার সময় ভালো ভাবে ঘষে ঘষে তুলতে হবে। এবার গোসলের আগে তুলে নিয়ে ঠান্ডা পানিতে পা ধুয়ে নিন।