2 Answers
রোদে পোড়া আর দূষণ থেকে সুরক্ষা লোকে বলে ‘রোদে বাইরে যেওনা, কালো হয়ে যাবে’। হ্যাঁ, এটা ঘটে ত্বকের মেলানিনের কারনে। রোদে গেলে সূর্যরশ্মির ক্ষতিকর দিক থেকে ত্বককে রক্ষার জন্য ত্বকে ব্যাপক মেলানিন উৎপন্ন হয়। আর এই ব্যাপক মেলানিনের উপস্থিতি ত্বককে করে তোলে কালো কারন মেলানিনের রঙ কালো তাই। এবার আসুন জেনে নেই কিছু বিউটি টিপস আপনি যদি সত্যি সত্যি আপনার ত্বকের সৌন্দর্য্য বাড়াতে চান কিংবা হারানো সৌন্দর্য্য ফিরে পেতে চান, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এমনকি আপনাকে ঘন ঘন বিউটি পার্লারেও যেতে হবে না। শুধুমাত্র ঘরে বসে কিছু টিপস আর নিয়ম মেনে চললেই আপনি পেতে পারেন সুন্দর লাবন্যময় ত্বক – যা আপনি চান। ত্বকের সৌন্দর্য্য চর্চা দুইভাবে করা যায় প্রাকৃতিক উপায়ঃ এটাই আসলে প্রকৃত উপায়। আমরা রুপচর্চায় সাধারনত প্রাকৃতিক কিছু উপাদান যেমন শাক-সবজী, ফল এবং এগুলোর পাল্প বা মন্ড ব্যবহার করি। এটা একদিকে যেমন নিরাপদ তেমনি সাশ্রয়ীও বটে – বলা হয়ে থাকে জিরো কস্ট। কসমেটিকসঃ এতে ব্যবহৃত হয় কেমিক্যাল আর কৃত্রিম উপাদান। এর মধ্যে আছে ‘মাড প্যাক এবং অন্যান্য ফেয়ারনেস ক্রীম অথবা বিভিন্ন কেমিক্যাল এজেন্টের মিক্সার। বেশিরভাগ বিশেষজ্ঞরা ত্বকের সৌন্দর্য্য চর্চায় কসমেটিকসের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতির পরামর্শ দিয়ে থাকেন। কসমেটিকস ব্যবহারে আপনি ফল পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তবে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে সবচেয়ে ভাল ফল পাবেন – এটা নিশ্চিত।
আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলতে গেলে অবহেলাতেই থেকে যায়। আমরা অনেকেই হয়ত জানি না আমাদের হাতের কবজি এবং পা সব চেয়ে বেশি সেনসেটিভ, শরীরের অন্য জায়গা থেকে । যত্ন নেয়ার অভাবে অনেক সময় মুখের থেকেও বেশি কালো লাগে, যেটা অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। রোদে পুড়লে হাত, পা এমনি শুষ্ক হয়ে যায়। শুষ্কতার জন্য হাত, পা রোদে বেশি পুড়ে। হাত, পা, গলা উজ্জ্বল করার কিছু টিপস দেওয়া হল। আশা করি উপকৃত হবেন। হাত এবং পাঃ ০১. বাইরে থেকে এসে হাত, পা, ঘাড়ে টক দই লাগাবেন। এতে করে রোদের পোড়া দাগ কমে যাবে। ০২. শুষ্কতার জন্য হাত, পা কালো দেখায়। তাই যাদের স্কিন শুষ্ক তারা গরম হোক আর শীত হোক ১২ মাস হাতে পায়ে ভেসলিন লাগাবেন। কিছুদিন পর লক্ষ করবেন হাত, পা অনেক কোমল, আগের থেকে অল্প হলেও কালচে ভাবটা কমেছে। ০৩. ভিটামিন ই লিকুইড ১ চামচ, ১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন, ৫ চামচ কাঁচা দুধ দিয়ে হাত, পা ম্যাসাজ করবেন গোসল করার আগে। হাত, পা উজ্জ্বল হবে। ০৪. গোসলের পর সরিষার তেল হাত, পায়ে মাখবেন। উপকৃত হবেন। ০৫. ভিটামিন সি ১ চামচ, বাদাম তেল ১ চামচ, এলভেরা জেল ১ চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে। রোদে গেলে সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না। ০৬. প্রতিদিন হাত, পা গোসল করার সময় স্ক্রাব করবেন। গোসলের পর ভারী ক্রিম অথবা ভেসলিন লাগাবেন। ০৭. শশার রস, গোলাপজল, গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে মাখবেন। হাত পায়ের কালচে দাগ কমবে। ০৮. টমেটো, আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করে। রস করে হাতে পায়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ১০. চন্দন ১ চামচ, মুলতানি মাটি ১ চামচ, হলুদ বাটা ১ চামচ, মধু ১ চামচ , ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান। ১ মাসে ফলাফল দেখুন। ১১. সপ্তাহে ২ বার না পারলেও কমপক্ষে একবার পেডিকিউর, মেনিকিউর করানো উচিত। পার্লার যাওয়ার সময় নেই?? কোন ব্যাপার না। ঘরে বসে একদম প্রাকৃতিক উপায়ে পেডিকিউর, মেনিকিউর করতে পারবেন। গরম পানিতে লেবু, লবণ (পারলে সি স্লট), mild শ্যাম্পু মিশিয়ে ১৫ মিনিট হাত, পা ভিজিয়ে রেখে পেডিকিউর, মেনিকিউর সেট দিয়ে হাত ও পায়ের ময়লা পরিষ্কার করে, মধু এবং চিনি দিয়ে হাত, পা স্ক্রাব করে, কোন একটি ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে যে কোন একটি প্যাক লাগিয়ে ফেলুন, হয়ে গেলো পেডিকিউর, মেনিকিউর। মনে রাখা জরুরী হাত পা পরিষ্কার না থাকলে, মুখের ত্বক যতই সুন্দর থাকুক, আপনি কিন্তু ভেতর থেকে ততটা কনফিডেন্ট থাকবেন না। ঘাড়ঃ ০১. যাদের ঘাড় কালো তারা ১ চামচ উপটান, ৬ চামচ কাঁচা দুধ, আধা চামচ হলুদ বাটা দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। এতে করে ঘাড়ের কালচে ভাব দূর হবে। ০২. উপটান আর গোলাপজল দিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy