আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিভাবে ঘুম থেকে উঠবো?
1 Answers
আপনি যদি পাঁচ ওয়াক্ত নামায পড়তে চান তাহলে আজ থেকেই নামায পরা শুরু করে দিন। যদি ফজরে উঠতে না পারেন তাহলে দিনের বাকি নামাজগুলো অবশ্যই পড়বেন। ফজর পড়তে পারেন নি বলে বাকি নামাজ গুলো না পড়বেন না। প্রতিদিন যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়লে আপনার নিজেরই মনে হবে সব নামাজ পড়ছি কিন্তু ফজর পড়ছি না। এতে আপনার আরও আল্লহ'র প্রতি ভালবাসা জন্মাবে, এবং আল্লাহ আপনাকে আরও বেশী ভালবাসবেন। ইনশাআল্লাহ্ আল্লাহ অবশ্যই আপনাকে ফজর পড়ার তৌফিক দিবেন। সকালে যখনই ঘুম থেকে জাগনা পাবেন তখনই উঠে ক্বাযা ফজর পড়ুন। আর আল্লাহর নিকট দোয়া করুন যে "হে আল্লাহ আমাকে ফজর পড়ার তৌফিক দান করুন।" রাতে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাবেন। কারণ দেরিতে ঘুমালে সকালে ঘুম ভাঙ্গার কোন সম্ভাবনা থাকে না। রাতেও অবশ্যই দোয়া করুন "হে আল্লাহ আমাকে ফজর পড়ার তৌফিক দান করুন।"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy