1 Answers

উপকরণ: জলপাই ১ কেজি টালা শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ চিনি ১ চা চামচ আদা ১ চা চামচ আচার মসলা ১ চা চামচ সরিষার তেল ১ কাপ রসুন ১ চা চামচ পাঁচফোড়ন ১ টেবিল চামচ লবণ ১ চা চামচ হলুদ ১ চা চামচ কালিজিরা আধা চা চামচ সরিষা বাটা ২ টেবিল চামচ যেভাবে তৈরি করবেন: ১. প্রথমে জলপাই ধুয়ে কেঁচে নিন। ২. একটি পাত্রে জলপাই আদা, রসুন, হলুদ, সরিষা বাটা ও লবণ দিয়ে মেরিনেট করে রোদে দুই দিন শুকিয়ে নিন। ৩. আরেকটি পাত্রে শুকনো জলপাই ও টালা মরিচের গুঁড়ো, পাঁচ ফোড়ন, কালিজিরা, চিনি, লবণ ও তেল দিয়ে কষিয়ে নিন। ৪. এক কাপ ভিনেগার দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন।

3354 views