1 Answers
উপকরণ : সিদ্ধ চালের গুঁড়া ৪ কাপ, পোলাওয়ের চাল গুঁড়া ৪ কাপ, খেজুরের গুড় ২ কাপ, নারকেল কোরানো ২ কাপ, দুধের ক্ষীরশা ২ কাপ, দুধের সর ১ কাপ, পেস্তাবাদাম কুচি আধা কাপ, কিশমিশ ২ টেবিল-চামচ, মোরব্বা (ছোট করে টুকরো করা) আধা কাপ।
প্রণালি : পিঠার হাঁড়িতে পানি গরম করে ফোটাতে হবে। চালের গুঁড়ায় স্বাদমতো লবণ ও পরিমাণমতো কুসুম গরম পানি এমনভাবে মেশাতে হবে, যাতে চালের গুঁড়ায় দলা না বাঁধে। চালের গুঁড়া চালুনিতে ঢেলে নিতে হবে। গুঁড়ায় অর্ধেক নারকেল কোরানো মেশাতে হবে। পিঠার খোরায় কিছু নারকেল মেশানো চালের গুঁড়া নিয়ে তার ওপর একে একে পেস্তাবাদাম, মোরব্বা, কিশমিশ, নারকেল কোরানো আবার চালের গুঁড়া তার ওপর দুধের ক্ষীরশা, দুধের সর, চালের গুঁড়া, পেস্তাবাদাম, মোরব্বা, কিশমিশ, নারকেল কোরানো ও জাফরান ছিটিয়ে পরতে পরতে সাজিয়ে পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে বাটি উল্টে ফোটানো পানির পাত্রের বাষ্প বের হওয়ার মুখের ওপর বসিয়ে বাটি তুলে নিতে হবে। পিঠা কাপড় দিয়ে ঢেকে ওপরে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট পর কাপড়সহ পিঠা তুলে কাপড় ছাড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
2608 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy