1 Answers
উপকরণ : কোরাল, রেড স্ন্যাপার বা স্যামন মাছের পিঠের অংশ ৩০০ গ্রাম, আদা লম্বা ঝুরি করে কাটা ২ মুঠ, লেমন গ্রাস (টুকরা করে নেওয়া) ৪টি, সাদা গোলমরিচের গুঁড়া এক চিমটি, তিলের তেল ১ চা-চামচ, লাইট সয়াসস দেড় চা-চামচ, কচি পেঁয়াজকুচি ১টি, লবণ সিকি চা-চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, লাল ক্যাপসিকাম লম্বা ঝুরি করে কাটা একটির তিন ভাগের এক ভাগ, বাঁধাকপির ঝুরি ১ কাপ। প্রণালি : মাছ ধুয়ে পানি ঝরিয়ে কিচেন পেপার দিয়ে মুছে নিন। লবণ, তিলের তেল, সয়াসস ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাছের দুই পিঠই ভালো করে মেখে নিন। হাঁড়িতে পানি বসিয়ে তাতে অর্ধেক লেমন গ্রাস ও অর্ধেক ঝুরি করা আদা দিয়ে তার ওপরে স্টিমার বা ঝাঁঝরি রাখুন। এবার ঝাঁঝরির চারপাশে বাকি আদা ঝুরি ও লেমন গ্রাসগুলো দিয়ে মাঝখানে একটি স্টিলের বাটি বসিয়ে নিন। তাতে মেরিনেট করা মাছের টুকরাটা রেখে দিন। হাঁড়ির সমান মাপমতো ঢাকনা দিন। পানি ফোটার একটু পর চুলার আঁচ কমিয়ে ঢাকনা খুলে সবজিগুলো মাছের ওপর দিয়ে দিন। এতে বাকি লবণ ছিটিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আঁচ বাড়িয়ে আরও পাঁচ-সাত মিনিট ফুটিয়ে নিন। এবারে চুলা বন্ধ করে পরিবেশনের ডিশের চারপাশে সবজি সাজিয়ে নিন। সাবধানে মাছের টুকরাটা উঠিয়ে সবজির মাঝখানে রেখে মাছের চামড়াটা টেনে উঠিয়ে আবার উল্টে দিয়ে মাঝখানের কাটা উঠিয়ে নিন। ২ টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করুন। ধোঁয়া ওঠা শুরু করলে সেই তেল মাছের ওপর ঢেলে দিয়ে ভাত ও চিলি সসের সঙ্গে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy