1 Answers
উপকরণ
সিদ্ধ চালের গুঁড়া ১ কাপ, পোলাওর চালের গুঁড়া ১ কাপ, ঘন দুধের ক্ষীর ১ কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, কাঠবাদাম কুচি ২ টেবিল চামচ, কাজু কুচি ২ টেবিল চামচ, চেরি কুচি ২ টেবিল চামচ, নারিকেল কোরা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, খেজুরের গুড় ১ কাপ ও লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
১. চাল পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে গুঁড়ি করে নিন।
২. দুই রকম চালের গুঁড়া, এলাচ গুঁড়া ও লবণ একসঙ্গে মেখে নিন। এবার পানি ছিটা দিয়ে ঝুরঝুরে করে বাঁশের চালনিতে চেলে নিন।
৩. ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। এবার মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে। চুলায় বসিয়ে জ্বাল দিন।
৪. পাতলা সুতির দুই টুকরা কাপড় ও অপেক্ষাকৃত বড় সাইজের (ভাপা পিঠার বাটি থেকে একটু বড় বাটি) দুটি বাটি নিন।
৫. বাটিতে প্রথমে চালের গুঁড়ির ওপর গুড়, দুধের ক্ষীর, বাদামের মিশ্রণ দিয়ে আবার চালের গুঁড়ি এভাবে দুই স্তর সাজিয়ে নিন।
৬. ভিজা কাপড়ের টুকরা দিয়ে পিঠা ঢেকে মুখ ছিদ্র ঢাকনার ওপর দিয়ে ঢেকে দিন। এ পিঠা হতে সময় একটু বেশি লাগবে।
2474 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy